Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কৌশিকী অমাবস্যার দিনক্ষণ, শুভ সময় সম্পর্কে জানুন, কোন জিনিস দানে পাবেন পুণ্য ফল

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে, ভাদ্র অমাবস্যা বা কৌশিকী অমাবস্যার গুরুত্ব রয়েছে । শাক্তধারা ও তন্ত্র মতে, এই তিথির মাহাত্ম্য অপরিসীম। এই পূর্ণ দিনে মা তারা বা মা কালির বিশেষ পুজোর আয়োজন করে থাকেন সকলে। চলতি বছর এই কৌশিকী অমাবস্যা পরেছে সেপ্টেম্বর মাসের ২ তারিখ।

বাংলার তারিখ অনুয়ায়ী, ১৫ ভাদ্র পরেছে এই শুভ দিন। শুভ সময় শুরু হবে ভোর ৫ টা ০৭ মিনিট থেকে যা চলবে ১৭ ভাদ্র মঙ্গলবার ৬ টা ৩১ মিনিট পর্যন্ত। এই অমাবস্যার সঙ্গে তারাপীঠের বিশেষ গুরুত্ব রয়েছে।

amavasya

বলা হয় তারাপীঠ অন্যতম সিদ্ধপীঠের মধ্যে একটি। দেশ-বিদেশ থেকে মানুষ এখানে আসেন। আর এই কৌশিকী অমাবস্যায় পা রাখার জায়গা থাকে না। ভক্ত সমাগমে গমগম করে এই তারাপীঠ। তারাপীঠের আদি দেবী হলেন মা তারা।

  • দেবী কোন কোন রূপে পূজিত হন

সকল দেবতার ঊর্ধ্বে মা তারা। সকল দেবীরূপে মা তারাকে পূজো করা হয়। কখনও বা তিনি দুর্গা, কখনও লক্ষ্মী, কখনও সরস্বতী। আবার কখনও মা কালী রূপে ভূষিত হন। তারা মায় কৃপায় সকলেই জীবনে এগিয়ে যেতে পারেন। প্রত্যেক বছরের মতন চলতি বছরেও কৌশিকী অমাবস্যায় পুজো হবে তারাপীঠে।

  • কী কী জিনিস দান করা শুভ

ভাদ্র বা কৌশিকী অমাবস্য এমন কিছু জিনিস আছে, সেগুলো যদি আপনি দান করেন তাহলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। এমন কী পারিবারিকভাবেও সুখেও থাকবেন আপনি। জানুন কী কী জিনিস দান করা শুভ।

  • তুলসী পাতা

এই কৌশিকী অমাবস্যায় আপনি যদি মা তারাকে তুলসী পাতা দিয়ে পুজো করেন তা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে মনে রাখবেন, অমাবস্যার দিন কিন্তু তুলসী পাতা তোলা যায় না।

  • দারিদ্র ব্যক্তিদের সেবা করুন

দারিদ্র ব্যক্তিদের বা দারিদ্র ব্রাহ্মণের সেবা করুন। গরুকে খাওয়ান। তাহলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এমনকি আর্থিক দিকেও লাভ হবে আপনার। জীবনে কোনও কাজেই আপনি পিছিয়ে পরবেন না। পাবেন পুণ্য ফলও।

  • দুধ, তিল

চাকরিক্ষেত্রে যদি কোনও বাধা থাকে, তা কাটাতে চান তাহলে মা তারাকে দুধ, তিল, তুলসী পাতা, তেল ইত্যাদি নিবেদন করুন। এতে মা তারার বিশেষ কৃপা থাকবে আপনার ওপর। কোনও কাজেই আপনি পিছিয়ে পরবেন না।

  • জবা ফুলের মালা

জবা ফুলের মালাতেই সন্তুষ্ট করুন মা তারাকে। দেখবেন আপনার পরিবারে থাকা সমস্ত বাধা-বিপত্তি আপনি কাটিয়ে উঠতে পারছেন। সেই সঙ্গে মা তারার বিশেষ কৃপা পাবেন আপনি। কোনও কাজেই আপনি পিছিয়ে পরবেন না।

  • মালা

দাম্পত্য জীবনে সুখ পেতে, স্বামী স্ত্রী একসঙ্গে মা মায়ের পায়ে একটি ফুলের মালা অর্পণ করুন। তা অবশ্যই জবা ফুলের মালা দেবেন। এতে, আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মধুর হবে। কাটবে জীবনের সমস্ত জট।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+