জেনে নিন কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুজোর মাহাত্ম, জানুন কীভাবে হয় পুজো
ভাদ্র মাসের প্রথম অমাবস্যাটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। সারা বছর সাধকেরা এই বিশেষ অমাবস্যা তিথির জন্য অপেক্ষা করে থাকেন। বছরে একবার এই বিশেষ তিথি আসে। এই অমাবস্যাকে কুশ গ্রহিণী অমাবস্যাও বলা হয়ে থাকে। এই কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতিবছর তারাপীঠে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম ঘটে। তবে করোনা মহামারির কারণে গত দু'বছর কৌশিকী অমাবস্যার পুজোয় ভক্তদের সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। তাই কোনও ভিড় সেই সময় দেখা যায়নি। তবে পরিস্থিতি একটু ঠিক হতেই কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ভক্তেদের ভিড় উপচে পড়বে তারাপীঠে, সেরকমটাই মনে করা হচ্ছে।

বিশেষ পুজোর আয়োজন তারাপীঠে
বিশ্বাস অনুযায়ী, কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে। এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে, জীবনের সমস্ত বাঁধা বিপত্তি কেটে যায়,সহজে। ফি বছর হাজার হাজার ভক্তেরা কৌশিকী অমাবস্যার দিন ছুটে যান তারাপীঠ মন্দিরে।

তারাপীঠে কৌশিকী অমাবস্যার পুজোর মাহাত্ম্য
তারাপীঠে মা কালী শক্তিরূপে পূজিত হন তাই এই অমাবস্যা তিথিতে তারাপীঠে মা কালীর বিশেষ পূজার্চনা হয়ে থাকে। চলতি বছর তারাপীঠে কৌশিকী অমাবস্যা তিথিতে তারা মায়ের পুজো হবে ২৬ অগাস্ট মধ্যরাত্রে। যদিও ২৬ অগাস্ট ১২টা ১ মিনিট থেকে অমাবস্যা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু মা কালীর পুজো সবসময় রাতের দিকে করলেই তার ফল পাওয়া যায়। এদিন তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়। যার প্রস্তুতি চলে বহু আগে থেকে। মা তারাকে নতুন বস্ত্র, গয়না নিয়ে সাজানো হয়। দেওয়া হয় একাধিক ভোগ। সারারাত ধরে চলে মা কালীর আরাধনা। পুজোর পর ভোগ বিতরণ চলে ভক্তদের মধ্যে। এই পুজো উপলক্ষ্যে তারাপীঠে ভক্তদের ঢল নামে।

কৌশিকী অমাবস্যার গুরুত্ব
শাস্ত্র মতে, কৌশিকী অমাবস্যা তিথিতে পুজোর পর দ্বারকা নদীতে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবার এই অমাবস্যায় সঠিক উপায় তন্ত্রক্রিয়া করলে জীবনে সমস্ত সমস্যা, বিঘ্ন কেটে যায়। কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে তন্ত্র সাধনা করা হয়ে থাকে। এই রাত আবার তারা রাত্রি নামেও পরিচিত। কথিত আছে যে, কৌশিকী অমাবস্যার বিশেষ ক্ষণে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। সে সময় সাধক নিজের ইচ্ছামতো শুভ বা অশুভ শক্তির সাধনা করে সিদ্ধিলাভ করে থাকে। উল্লেখ্য, ১২৭৪ বঙ্গাব্দে সাধক বামাক্ষ্যাপা এই কৌশিকী অমাবস্যা তিথিতেই তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল গাছের তলায় সিদ্ধি লাভ করেন। এদিনই মা তারার দেখা পান বামাক্ষ্যাপা।

কৌশিকী অমাবস্যার তিথি
এই অমাবস্যা শুরু হচ্ছে ২৬ অগাস্ট (১০ ভাদ্র) শুক্রবার দুপুর ১২টা ১ মিনিট ৩২ সেকেন্ড থেকে। শনিবার ২৭ অগাস্ট দুপুর ১টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে। ২৬ অগাস্ট রাতে অমাবস্যা তিথি থাকায় সেই রাতেই তারাপীঠে মা কালীর বিশেষ পুজো হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications