চলতি বছরে কবে পড়েছে করওয়া চৌথ, জানুন তাৎপর্য ও উপবাসের সময় সম্পর্কে
হিন্দুধর্মে, করওয়া চৌথের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্থী তিথিতে উপবাস পালন করে থাকেন সকলে। বিশেষত, স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য তাদের স্ত্রীরা নির্জলা উপোস করে এই দিন পালন করে থাকেন। রাতে চাঁদ দেখে উপোস ভাঙ্গেন স্ত্রীরা।
চলতি বছর করওয়া চৌথ পালিত হবে ২০ অক্টোবর। শুভ সময় শুরু হচ্ছে সকাল ৬ টা ৪৬ মিনিট থেকে। যা চলবে ২১ অক্টোবর ভোর ৪ টে ১৬ মিনিট পর্যন্ত। এই সময় অত্যন্ত শুভ। চন্দ্রোদয়ের সময় চাঁদকে অর্ঘ্য নিবেদন করেন, চলতি বছর সেই দিনটি পরেছে ২০ অক্টোবর।

- জানুন শুভ সময়
২০ অক্টোবর শুভ সময় শুরু হচ্ছে সকাল ৬ টা ২২ থেকে সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট পর্যন্ত। উপোস করবেন মোট ১৩ ঘন্টা ৩৩ মিনিট। আপনি বিশেষ পুজোর আয়োজন করেন তাহলে ২০ অক্টোবর বিকেল ৫ টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যে ৭ টা এক মিনিট পর্যন্ত। করওয়া চৌথের সময় চন্দ্রোদয়ের সময় ২০ অক্টোবর সন্ধে ৭ টা ৫৫ মিনিট পর্যন্ত। জানুন এই বিশেষ দিনের তাৎপর্য সম্পর্কে।
- কেন এই দিনটি পালন করা হয়
বিশেষ দিনে মহিলারা উপোস করে নির্জলা উপোস করে স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য পালন করে থাকেন। এই দিনে গণেশ ঠাকুরকে পুজো করার বিশেষ নিয়ম রয়েছে। মাতা পার্বতী, কার্তিক ভগবান গণেশের পুজো করলে জীবনে সফলতা লেগেই থাকে।
- চাঁদকে কী কী নিবেদন করা শুভ
সন্ধ্যায় চাঁদকে অর্ঘ্য নিবেদন করে সকল মহিলারা উপোস ভাঙ্গেন। এসময় চন্দ্র দেবতার পুজো করা হয়। তাই যারা এই দিনটি পালন করে তাদের প্রেম জীবনেও সাফল্য থাকে। এমনকি তারা বিবাহিত জীবনেও খুব সুখী হন।
- তাৎপর্য
এই সময় মহিলারা ১৬ টি শৃঙ্গার করে নিজেকে সাজিয়ে তোলেন । রাতে চাঁদ ওঠার পর তারা চাঁদেরও পুজো করেন। সেই সঙ্গে চাঁদকে জল নিবেদন করেন। একটি চালুনি দিয়ে প্রথমে চাঁদের মুখ দেখেন। তারপর স্বামীর মুখ দেখে স্বামীর হাত থেকে জল খেয়ে তবেই তারা কিন্তু উপোস ভাঙ্গেন। কথিত আছে, এতে মহিলারা জীবনে খুব সুখী হন। এমনকি বিবাহিত জীবনেো তারা খুব সুখী হন। তাদের সন্তানরাও খুব ভালো থাকতে পারেন। তাই মহিলারা এই দিনটি পান করে থাকেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications