Karwa chauth 2023: করওয়া চৌথের দিন তৈরি হচ্ছে শুভ যোগ, অর্থ প্রাপ্তির সম্ভাবনা কাদের রয়েছে
প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে করওয়া চৌথের উপবাসের ব্রত রাখেন মহিলারা, স্বামীর দীর্ঘায়ু কামনায় সারাদিন নির্জলা উপোস পালন করেন তারা। রাতে চাঁদ দেখে উপোস ভাঙেন সকল মহিলারা।
এই বিশেষ দিনে মহিলারা ১৬ টি শৃঙ্গার করে নিজেকে সাজিয়ে তোলেন, সেই সঙ্গে রাতে চাঁদ ওঠার পর তারা পুজো করেন, চাঁদকে জল নিবেদন করেন। একটি চালুনি দিয়ে প্রথমে চাঁদের মুখ দেখেন, তারপর স্বামীর মুখ দেখে স্বামীর হাত থেকে জল খেয়ে তারা উপোস ভাঙেন।

- চাঁদের পুজো করা হয়
চলতি বছর পয়লা নভেম্বর বুধবার এই করওয়া চৌথ উপোস রাখেন মহিলারা। কথিত আছে এই উপোস যারা করেন তাদের জীবনে তারা খুব সুখী হন, দাম্পত্য জীবনে খুব সুখে থাকেন। পরিবারের সকলের সঙ্গে তারা ভালো থাকতে পারেন। তবে এই দিন চাঁদের পূজো করা হয়। বিশেষ পুজোর আয়োজন মহিলারা।
- সময়
করওয়া চৌথ এর উপবাস পয়লা নভেম্বর বুধবার পালন করা হবে। করওয়া চৌথের তিথি ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার রাত ৯ টা ৩০ মিনিট থেকে শুরু হবে এবং ১ নভেম্বর রাত ৯টা ১৯ মিনিটে শেষ হবে। পুজোর শুভ সময় ১ নভেম্বর বিকেল ০৫ টা ৫৪ মিনিট থেকে সন্ধ্যা ০৭ টা ০২ মিনিট পর্যন্ত। এই বিশেষ দিনে শিবযোগ ও সর্বাথ সিদ্ধি যোগ তৈরি হবে। এই দিন চন্দ্র দেবতা বৃষ রাশিতে উপস্থিত থাকবেন। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের ভালো সময় শুরু হবে, জানুন তারা কারা।
- মেষ রাশি
মেষ রাশির (aries) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন । পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। তাদের আর্থিক দিকে লাভ হবে। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে তারা খুব সুখী হবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। স্বামী, স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির (virgo) ব্যক্তিরা খুব সুখী হবেন, নারীরা সুখে থাকতে পারবেন। এসময় সকল কাজে আপনার এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, আর্থিক দিকে লাভ হবে। স্বামীর সঙ্গে যে মনোমালিন্য ছিল সেটি থেকে বের হতে পারবেন। এসময় আপনারা নতুন সম্পত্তি কিনতে পারেন। শুধু তাই নয়, বাবা মায়ের সঙ্গেও আপনারা খুব ভালো থাকতে পারবেন।
- মীন রাশি
মীন রাশির (Pisces) জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখের মুখ দেখবেন আপনি। শুধু তাই নয়, এসময় আপনি যদি নতুন সম্পত্তি কিনতে পারেন কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications