২০২১ করবা চৌথে পড়ছে বিরল যোগ! কোন পন্থায় সুখ সমৃদ্ধি আসবে জানুন জ্যোতিষমতে

২০২১ করবা চৌথে পড়ছে বিরল যোগ! কোন পন্থায় সুখ সমৃদ্ধি আসবে জানুন জ্যোতিষমতে

স্বামী ও স্ত্রীয়ের মধ্যে সম্পর্ক যাতে আরও মজবুত হয়, তার জন্য বেশ কয়েকটি পন্থা অবলম্বন করা হয়। জ্যোতিষমতে বলা হচ্ছে, আসন্ন করবা চৌথে যে বিরল যোগ পড়ছে তাতে রীতিমতো ভালো সুযোগ রয়েছে স্বামী ও স্ত্রীর সম্পর্ককে নতুন এক পদক্ষেপের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আগামী ২৪ অক্টোবর রবিবার পড়ছে করবা চৌথ। সেই দিন উত্তর ভারতের একাধিক জায়গায় আড়ম্বরে পালিত হবে এই উৎসব। সেই দিন এক বিরল যোগের সময়কালের মধ্যে কিছু টোটকা পালনেই ঘরে স্বামী ও স্ত্রীর সম্পর্ক মজবুত হবে বলে দাবি করেন একাধিক জ্যোতিষবিদ। দেখে নেওয়া যাক, করবা চৌথের দিন কী কী করণীয় , যার হাত ধরে জ্যোতিষমতে বলা হচ্ছে সুসময় আসতে পারে সংসারে।

 রবিবার পড়ছে শুভ সময়

রবিবার পড়ছে শুভ সময়

২০২১ সালের ২৪ অক্টোবর পড়ছে করব চৌথ। রবিবার ও মঙ্গলবার যে শুভ মুহূরৎ পড়ছে তাতে বিভিন্ন দিক থেকে ভালো সময় আসতে পারে। বলছেন জ্যোতিষবিদরা। তাঁদের মতে, এই চতুর্থী খুবই শুভ। গণেশ চতুর্থীর পর এই সময়কাল খুবই শুভ বলে মনে করা হয়। জ্যোতিষবিদরা বলছেন , করবা চৌথের দিন সম্পূর্ণ বিধান মেনে ব্রত পালন করেল দাম্পত্যে বহু ফাটল আটকে যেতে পারে।

 করবা চৌথের সময় ক্ষণ

করবা চৌথের সময় ক্ষণ

রবিবার ২৪ অক্টোবর ভোররাত ৩:০১ মিনিট থেকে শুরু হয়ে যাবে করবা চৌথ। এই সময়কা ২৫ অক্টোবর ভোর বেলা ৫ টা ৪৩ মিনিটে গিয়ে শেষ হবে। করবা চৌথ পুজোর শুভ সময় সন্ধ্যে ৬:৫৫ মিনিট থেকে রাত ৮:৫১ মিনিটের মধ্যে রয়েছে করবা চৌথের শুভ সময়।

 পুজো বিধি ও শুভ যোগ

পুজো বিধি ও শুভ যোগ

করবা চৌথ ঘিরে যে শুভ যোগ শুরু হবে , তা রবিবার ও মঙ্রবার পড়তে চলেছে। এই দিন সন্ধ্যেবেলায় বিবাহিতারা সেজে , আলতা ,সিঁদুর পরে শীব ও পার্বতীর পুজো সন্ধ্যেবেলায় যেন করেন, তার বার্তা দিয়েছেন জ্যোতিষবিদরা। এই দিন শঙ্করদেবকে তাঁর পুরো পরিবারের সঙ্গে পুজো করলে মেলে কাঙ্খিত ফলাফল। বলছেন জ্যোতিষবিদরা।

 দাম্পত্য অটুট রাখার টিপস

দাম্পত্য অটুট রাখার টিপস

জ্যোতিষ টোটকা মতে করব চৌখের দিন প্রদীপে কর্পূর জ্বেলে তা কোনও অশ্বত্থ গাছের সামনে রাখলে দাম্পত্যের চিড় চিরতরে মিটে যাবে। এমন দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখাতে ভুলবেন না। এছাড়াও এমন দিনে ভুলেও কালো রঙের কোনও পোশাক পরবেন না। জ্যোতিষমতে বলা হচ্ছে, হলুদ রঙের কাপড়ে একটি গোমতি চক্র মুড়ে তা আলমারিতে রাখলেও আসে কাঙ্খিত সুখ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+