Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করবা চৌথ ২০২১: দুর্গাপুজোর পরই কোন তারিখে পড়েছে দাম্পত্য ঘিরে এই বিশেষ উৎসব?

করবা চৌথ ২০২১: দুর্গাপুজোর পরই কোন তারিখে পড়েছে দাম্পত্য ঘিরে এই বিশেষ উৎসব?

বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন অটুট রাখতে উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে সাদরে পালিত হয় করবা চৌথ অনুষ্ঠান। এই বছর গণেশ দেবকে উদ্দেশ্য করে পালিত হওয়া সংকষ্টি চতুর্থীর দিন আয়োজিত হতে চলেছে করবা চৌথ। গুজরাত, মহারাষ্ট্র, দক্ষিণ ভারতের একাধিক জায়গায় করবা চৌথ পালিত হয়। এমন দিনে শিবকে পুজো করেন বিবাহিত মহিলারা। আর শিবের গোটা পরিবারকেও পুজো করা হয়। একনজরে দেখে নেওয়া যাক, করবা চৌথের দিনক্ষণ তারিখ।

করবা চৌথের দিন

করবা চৌথের দিন

করবা চৌথ পড়েছে ২০২১ সালের ২৪ অক্টোবর। এই বিশেষ দিনে স্বামীর মঙ্গল কামনায় একটি বিশেষ উপবাস রাখেন মহিলারা। রাতের আকাশে চাঁদ দেখতে পেলে তবেই শেষ করেন এই উপবাস। সেই সময় চালনি দিয়ে রাতের চাঁদ দেখে স্বামীর মুখ দর্শন করেন বিবাহিত মহিলারা। স্বামীর মুখ দেখতেই তাঁরা স্বামীর হাতে জল পান করেন। আর সেই জল পান করেই ভঙ্গ হয় করবা চৌথের ব্রত।

করবা চৌথের দিনক্ষণ

করবা চৌথের দিনক্ষণ

করবা চৌথ ২৪ অক্টোবর বিকেল ৫:৩২ মিনিটে পড়ছে। আর তা চলবে সন্ধ্যে ৬ টা ৪৮ মিনিটে। মোট ১ ঘণ্টা ১৬ মিনিট ধরে এই করবা চৌথের পুজো মুহূর্ত চলবে। এই সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে পুজো। করবা চৌথের উপাসনার সময় ৬ টা ১৩ মিনিটে শুরু হবে, শেষ হবে সন্ধ্যা ৭ টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সময়কালের মধ্যে করবা চৌথের উপাসনা ও পুজো সম্পন্ন হবে। আর তাতে দাম্পত্যের উন্নতি হয় বলে জানা যায়।

চতুর্থী কখন পড়ছে?

চতুর্থী কখন পড়ছে?

কার্তিক মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় করবা চৌথ। সেই দিন উপবাস রাখেন বিবাহিত মহিলারা। স্বামীর কল্যাণের কথা চিন্তা করেই এমন উপবাস রাখা হয়। এই দিন ২০২১ সালেও বিশেষ ক্ষণে পড়েছে করবা চৌথের তিথি। করবা চৌথ অর্থাৎ চতুর্থীতে পালিত হবে এমন একটি সময়। চতুর্থীর তিথি শুরু হচ্ছে ভোর ৩ টে ১ মিনিটে, ২৪ অক্টোবর। আর তা শেষ হচ্ছে ২৫ অক্টোবর ভোর ৫ টা ৪৩ মিনিটে।

করক চতুর্থী

করক চতুর্থী

করক চতুর্থী হল করব চৌথেরই আরেক নাম। মূলত, করবা বা করক বলতে মাটির কলসীকে বোঝানো হয়। মনে করা হয়, মাটির কলসীতে যে অর্ঘ্য দান করা হয়, তাই হল ঈশ্বরের প্রতি মহাদান। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের বেশ কিছু অংশে প্রবল ধুমধাম সহকারে সরগি নিয়ে পালন করা হয় করবা চৌথ। এমন দিনে শুকনো খাবারের থালা নিয়ে শ্বাশুড়িরা নিজের পুত্রবধুদের পাঠান। যা পুজোয় ব্রতে কার্যকরী করা হয়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+