Kartik Purnima 2023: বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কার্তিক পূর্ণিমার দিন মানুন এই টিপসগুলি
জ্যোতিষশাস্ত্রে (astrology) কার্তিক মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই সময়ে কার্তিক পূর্ণিমা পালিত হয়। চলতি বছর ২৭ নভেম্বর কার্তিক পূর্ণিমা পালিত হবে। এই সময়ে স্নান, দান, অর্ঘ্য নিবেদনের বিশেষ গুরুত্ব রয়েছে। দেবী লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ পেতে এই সময় আপনি এই কাজগুলি করবেন, দেখুন সেগুলি কী কী।
কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি হিন্দুধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরু নানক জয়ন্তী নামেও পরিচিত, এদিন দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবনের সফলতা আসে। সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন।

- নদীতে স্নান করুন
কার্তিক পূর্ণিমার দিন সূর্যোদয়ের আগে যদি আপনি নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন তাহলে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। ভগবান বিষ্ণু আপনার ওপর বিশেষ আশীর্বাদের হাত রাখবেন। শুধু তাই নয়, দেবী লক্ষীকে খুশি করতে কার্তিক পূর্ণিমার দিন সব থেকে সেরা দিন বলে মনে করা হয়। এই কাজগুলি করলে মা লক্ষ্মী খুব খুশি হবেন, আর্থিক দিকেও খুব উন্নতি করতে পারবেন।
- এদের পুজো করুন
কার্তিক পূর্ণিমার রাতে চন্দ্রোদয়ের পর, প্রীতি, সন্তাতি, ক্ষমা, অনসূয়া, শিব এবং সম্ভূতি পূজা করা হয়। এদেরকে বলা হয় ছয় তপস্বী কৃত্তিকা। তাদের পূজা করলে দেবী লক্ষ্মীর কৃপায় গৃহ অন্ন, ধন, যশ, ঐশ্বর্য ইত্যাদিতে পরিপূর্ণ থাকে।
- জল ও দুধ দিয়ে পুজো করুন
কার্তিক পূর্ণিমার দিন পিপল গাছের পুজো করুন, তাহলে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। এই পিপল গাছের জল এবং দুধ দিয়ে পুজো করুন এবং ধুপকাঠি দেখান। তাহলে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে এবং সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন।
- রঙ্গোলি তৈরি করুন
কার্তিক পূর্ণিমায় রঙ্গোলি তৈরি করে বাড়ির মূল দরজার রাখুন এবং প্রবেশদ্বারের মুখে একটি প্রদীপ জ্বালান। তবে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। কার্তিক পূর্ণিমার দিন এটি করলে আপনার দেবীর লক্ষ্মী আপনার বাড়িতে আসবে এবং জীবনে লেগে থাকবে সফলতাো।
- তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এই সময় দেবী লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা পেতে আপনি একটি প্রদীপ গঙ্গার ঘাটে জ্বালিয়ে আসুন, যদি গঙ্গার ঘাট না পান তাহলে নদী বা পুকুরের সামনেও করতে পারেন। আবার সেটি না পারলেও তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালাতে পারেন। এতে বিষ্ণুর বিশেষ কৃপা থাকবে আপনার উপর।
(সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications