Kartik Puja 2023: কবে পড়েছে কার্তিক পুজো, কেন সদ্য বিবাহিত দম্পতির বাড়িতে এই ঠাকুর ফেলা হয়?

Kartik Puja 2023: প্রতিবছর কার্তিক মাসের শেষ দিনে মানে কার্তিক সংক্রান্তির দিনে ধুমধাম করে পালন করা হয় কার্তিকপুজো, কার্তিক হলেও দেব সেনাপতি, যুদ্ধের দেবতা, মহাদেব ও দেবী পার্বতীর সন্তান হলেন ভগবান কার্তিক। এই দেবতার পুজো প্রাচীন ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি পুজো।

পশ্চিমবঙ্গে এই দেবতার পুজো করার পাশাপাশি উড়িষ্যা, দক্ষিণ ভারতেও কার্তিক পূজার বিশেষ চল রয়েছে এবং তা আড়ম্বরের সঙ্গে তা পালন করা হয়। চলতি বছর নভেম্বর মাসের ১৭ তারিখ পালিত হবে কার্তিক পুজো, এই দিন বাড়িতে দেবতার বিশেষ পুজো করবেন সকলে। পূর্ণিমার দিনে এই পুজো করা হয় বলে একে কার্তিক পূর্ণিমাও বলা হয়।

Kartik Puja 2023


বন্ধুবান্ধব থেকে আত্মীয়-স্বজন অনেকেই সদ্য বিবাহিত বা নবদম্পতিদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেন, কিন্তু এর পেছনে কি ইতিহাস রয়েছে, এটি একটি মজার বিষয় বলেই ধরা হয়, মজার ছলে কি শুধুমাত্র নবদম্পতির বাড়িতে কার্তিক ফেলা হয় নাকি পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও ইতিহাস, জানুন

গ্রাম বাংলার একটি বিশেষ রীতির মধ্যে পরে এটি। বলা হয়, নববিবাহিত বা যাদের সন্তান নেই তাঁদের বাড়িতে যদি কার্তিক পুজো করা হয় তাহলে নাকি কোল আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান। তাই এই প্রথা অনুযায়ী নিঃসন্তান দম্পতি বা নবদম্পতিদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার রীতি যুগ যুগ ধরে চলে আসছে।

বিশ্বাস করা হয়, দেবী দুর্গা ও মহাদেবের পুত্র হলেন দেব সেনাপতি কার্তিক। পৌরাণিক দেবতা, কার্তিকের আরাধনা করলে পুত্র সন্তান লাভ করা যায়। কার্তিকের আরাধনায় যে শুধুমাত্র পুত্র সন্তান লাভ হয়, তা কিন্তু নয় কথায় আছে, কার্তিক পুজো করলে সংসারের শ্রীবৃদ্ধি হয় এবং আর্থিক দিকেও লাভ হয়।

কথিত আছে, কার্তিক পুজো শুধুমাত্র সন্তানপ্রাপ্তির জন্যই যে শুধু মাত্র করা হয়, তা নয়, ব্রহ্মা ও বিষ্ণুর পুত্রীদের বিয়ে করেন কার্তিক, ব্রহ্মা ও সাবিত্রীর মেয়ে হলেন দেবী ষষ্ঠীকে। দেবী ষষ্ঠী জন্মসূত্রের দেবী। দেবী সন্তানদের রক্ষা করা, আগলে রাখাই দেবীর মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। সেই কারণেও নব দম্পতির বাড়িতে এই ঠাকুর ফেলার চল রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+