ধন-সম্পত্তি বৃদ্ধিতে ও আর্থিক ক্ষতি থেকে বাঁচতে কার্তিক মাসে কী কী করণীয়! জ্যোতিষমতে টোটকা একনজরে
ধন-সম্পত্তি বৃদ্ধিতে ও আর্থিক ক্ষতি থেকে বাঁচতে কার্তিক মাসে কী কী করণীয়! জ্যোতিষমতে টোটকা একনজরে
হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্র অনুযায়ী, কার্তিক মাসের অনেক গুরুত্ব রয়েছে। কার্তিক মাসে দেবী লক্ষ্মীর পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়াও এই মাসে তুলসী দেবীর পুজোয় মেলে বিশেষ সাফল্য। শাস্ত্রজ্ঞের মতে দেবী লক্ষ্মীর পূজা করলে মায়ের বিশেষ কৃপা পাওয়া যায়এই মাসে। উল্লেখ্য, ধন সম্পত্তি পেতে কে না ভালোবাসেন! তবে অনেকেই এই সম্পত্তির অভাবে বিভিন্ন আর্থিক দুর্গতির মুখোমুখি হন। জ্যোতিষমতে বলা হচ্ছে এই কার্তিক মাস জুড়ে একাধিক নিয়ম পালন করলে কেটে যেতে পারে আর্থিক সমস্যা।

অকাল মৃত্যুর আশঙ্কা থেকে রক্ষা পেতে কী করণীয়?
শাস্ত্রে বলা হয় মরশুম বদলের সময় হল কার্তিক মাস। এই সময় বহু ক্ষেত্রেই অকাল মৃত্যুর আশঙ্কা থকে যায়। এই অকাল মৃত্যুর ঝুঁকি কমাতেই একাধিক টোটকার কথা বলছে জ্যোতিষ শাস্ত্র। কার্তিক মাসে তুলসীর পূজা করলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে। কার্তিক মাসে একমাস ধরে একটানা তুলসী গাছে প্রদীপ জ্বালিয়ে পুণ্য লাভ হয়।

ভোরবেলা তুলসী পুজোর ফল কী?
যদি চাকরি সংক্রান্ত কোনও সমস্যা থেকে থাকে বা চাকরি বহুদিনের চেষ্টাতেএ না পেয়ে থাকেন তাহলে এই কার্তিক মাসে তুলসী পুজো হল আদর্শ সময়। এই সময় ভোরে ঘুম থেকে উঠে তুলসীকে জল দিন। এই মাসে তুলসী গাছও দান করতে হবে। প্রতি বৃহস্পতিবার তুলসী গাছকে কাঁচা দুধ দিয়ে জল দেওয়া উচিত। সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালাতে হবে। মতামত জ্যোতিষবিদদের।

মা লক্ষ্মীর পুজো
কার্তিক মাস জুড়ে মা লক্ষ্মীর পুজো করলে ধনলাভ হয়। বলছেন জ্যোতিষবিদরা। মা লক্ষ্মীর যদি কৃপা থাকে তাহলেই ধনলাভ হতে পারে একমাত্র। এমনই মতে বিশ্বাসী বহু শাস্ত্রজ্ঞ। তাঁদের মতে, ধনহানির হাত থেকে মুক্তি পেতে এই কার্তিক মাসে মায়ের আরতি করুন এবং তাকে প্রসাদ অর্পণ করে দিন। মাকে খুশি করার জন্য, মায়ের আরতি সহ মা লক্ষ্মী চালিসা পাঠ করুন।

সোম ও বৃহস্পতিবার কী কী করণীয়?
শাস্ত্র মতে বলা হচ্ছে, বৃহস্পতিবার একটি ছোট তুলসী গাছকে হলুদ কাপড়ে বেঁধে অফিস বা দোকানে রাখুন। এতে ব্যবসা উজ্জ্বল হয় এবং চাকরিতে পদোন্নতির সম্ভাবনাও বৃদ্ধি পায়। জ্যোতিষবিজরা বলছেন, সোমবার সকালে স্নান করার পর তুলসীর ৫ টি পাতা ভেঙে শিব এবং ভগবান বিষ্ণুর নাম জপ করুন। এর পরে গঙ্গাজল দিয়ে পাতা ধুয়ে মন্দিরে রাখুন। রাতে ঘুমানোর আগে এই পাতাগুলো বালিশের নিচে রেখে ঘুমান।












Click it and Unblock the Notifications