Kali Puja 2023: মা কালীর বিশেষ কৃপায় নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন এই রাশির ব্যক্তিরা
দুর্গাপুজোর পর বাঙালিদের আরেকটি বড় উৎসব হল কালীপুজো। ইতিমধ্যে লক্ষ্মীপুজো শেষ হয়েছে, এবার শ্যামা মায়ের আরাধনা করার সময়। মা কালীর পুজো আসতে আর বেশিদিন বাকি নেই। চলতি বছর ১২ নভেম্বর, ২৫ কার্তিক রবিবার মা কালীর বিশেষ পুজোর আয়োজন করবেন তাঁর ভক্তরা।
এই দিনকে শ্যামাপুজোও বলা হয়। যে ব্যক্তি মা কালীর পূজা নিষ্ঠা ভরে করেন, তাঁর জীবনে সফলতা লেগেই থাকে। কালীপুজোর সময় মা কালীর কৃপা পাবেন কোন রাশির জাতক জাতিকারা, দেখুন।

- বৃষ রাশি
মা কালীর বিশেষ কৃপা থাকবে বৃশ রাশির (Taurus) জাতক জাতিকাদের উপর। এসময় দেবীর কৃপায় আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে, সম্পদের মালিক হতে পারেন আপনি। মাথা ঠাণ্ডা রেখে কাজ করবেন। আপনার যেকোনও অসুবিধার সময়ে পাশে দাঁড়াবে আপনার পরিবার। শরীর আপনার ভালোই যাবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে । জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন, পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার।ধর্মীয় বা শুভ কাজে আপনি খুব উন্নতি করতে পারবেন। আর্থিককে খুব লাভ হবে আপনার। পরিবারের সকলের সঙ্গে খুব ভালো থাকতে পারবেন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির(Scorpio) জাতক-জাতিকাদের উপর মা কালীর বিশেষ কৃপা থাকায় তারা নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি-বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। তাছাড়া নতুন চাকরির অফার পেতে পারেন। পুরনো চাকরিতেও আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন, মায়ের কৃপায় আর্থিক দিকে খুব লাভ হবে তাদের, চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- মীন রাশি
মীন রাশির (Pisces) জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, যেকোনো চাকরির পরীক্ষা দিলে সেখানে সফলতা আসবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দেবীর কৃপায় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। নতুন কাজে বিনিয়োগ করতে পারেন। যদি ব্যবসা করেন সেখানে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। সেখানে আপনার খুব লাভ হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications