Jupiter transit: মেষে প্রবেশ গুরু গ্রহের, বৃহস্পতির কৃপায় ভাগ্য ফিরবে কাদের
দেবগুরু বৃহস্পতির একটি বিশেষ প্রভাব রয়েছে জ্যোতিষশাস্ত্রে। এই গ্রহ ঘর পরিবর্তন করে সব রাশির ওপরেই বিশেষ প্রভাব ফেলে। এপ্রিল মাসে গুরু গ্রহ মেষ রাশিতে প্রবেশ করে তিন রাশির সাফল্যের সময় শুরু করবে।
জ্যোতিষশাস্ত্র মঙ্গলকে আমরা খুব বিশেষ গ্রহ বলে মনে করি, ২২ এপ্রিল মঙ্গল গ্রহ তার ঘর পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময় সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর শুভ অশুভ প্রভাব ফেলবে সে, সময়েই দেবগুরুও তাঁর ঘর পরিবর্তন করে মেষ রাশিতেই প্রবেশ করবে। তারপরে বৃহস্পতি ১২ বছর পর মেষ রাশিতেই প্রবেশ করবে। ২২ এপ্রিল ঘর পরিবর্তন করবে এই গ্রহ। আর এই সময়ে সকল রাশির ওপরেই বিশেষ প্রভাব ফেলবে। কিছু রাশির ব্যক্তিদের ওপর শুভ প্রভাব ফেলবে তারা, দেখুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতি ঘর পরিবর্তন করায় মেষ রাশির শুভ সময় শুরু হবে। আপনার মন যা চাইবে আপনি তাই করতে পারবেন।আর্থিক দিয়ে খুব উন্নতি হবে, সকল কাজে জীবনে সাফল্য আসবে। এসময় আপনি বড় কোনোও কাজের সিদ্ধান্ত নিতে পারেন। অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন। সকলের সঙ্গে আপনার সদভাব বজায় থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি
এই রাশিদের সাফল্যের সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতিকাদের স্বাস্থ্য ভালোই যাবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। বাড়ি, গাড়ি কিনতে পারেন। আপনার চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কাজ যারা করছেন তারা লাভের মুখ দেখবেন। খুব লাভ হবে চাকরিতে আপনার। কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করছেন তাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনি দূরে কোথাও ভ্রমনে যেতে পারেন। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এই সময়ে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

মীন রাশি
এই সময়ে আপনি বিদেশে যাত্রা করতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় আপনার সন্তান খুব লাভ করতে পারবে। বিদেশে যেতে পারেন।যারা রাজনীতিতে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যদি কারোর থেকে ঋণ নিয়ে থাকেন, সেই শোধ করতে পারবেন। আপনি শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার যদি কোথাও আটকে টাকা আটকে থাকে সেখান থেকে টাকা পেয়ে যাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications