অস্তমিত বৃহস্পতির প্রভাবে ব্যবসায় চরম ক্ষতি হতে পারে এই রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। মোট ২৭ টি নক্ষত্র, ৯ টি গ্রহ, ১২ রাশির উল্লেখ রয়েছে। প্রত্যেক গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক হতে পারে। বৃহস্পতিকে আমরা সুখ, সমৃদ্ধি, বিবাহ, জ্ঞান, সন্তান, বুদ্ধি, সম্পত্তির কারক বলেই জানি।
মে মাসের ৩ তারিখ বৃহস্পতি বৃষ রাশিতে অস্ত যাবে। এসময় কোনও কাজে তারা সফলতা অর্জন করতে পারবেন না। জীবনে নানান বাধা আসবে। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। অর্থহানি হতে পারে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় শত্রুরা আপনার বড় ক্ষতি করতে পারেন। তাই আগেই সাবধান হোন। এই সময় স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে আপনার কাজের জন্য বাইরে থাকতে হতে পারে। এসময় বিদেশ যাত্রার আপনার জন্য একদমই শুভ হবে না। এসময় আইনি সমস্যায় জড়াতে পারেন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের একটু সতর্ক থাকতে হবে। আপনার রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে বৃহস্পতি। তাই আপনি জীবনে নানান সমস্যার সম্মুখীন হবেন। সহকর্মীদের ব্যবহারে আপনি মনে কষ্ট পাবেন। চাকরিজীরা খুব কঠোর পরিশ্রম করলে তবেই জীবনে এগোতে পারবেন। এসময় আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের দিকে বিশেষ নজর দেবেন। ভাই ও বোনের মধ্যে বিবাদ বাধতে পারে। অবিবাহিতদের এই সময়ে বিয়ে না হওয়ারই সম্ভাবনা রয়েছে।
- মীন রাশি
বৃহস্পতি মীন রাশির তৃতীয় ঘরে প্রবেশ করবে। এই সময় আপনি কোনও কাজে তেমন সফলতা অর্জন করতে পারবেন না। মানসিক চাপ বাড়বে। পরিবারের বড় কোনও সদস্যের শরীর খারাপে আপনার অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় এসময় লাভ করতে পারবেন না। বড় কোনও সিদ্ধান্ত নিলে ভেবেচিন্তে নেবেন। কারোর সঙ্গে কথা বললে একটু সতর্কভাবে কথা বলবেন। এই সময় গাড়ি চালালে সাবধানে চালাবার চেষ্টা করবেন। কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
- গুরু গ্রহের অশুভ প্রভাব এড়াতে কী করবেন
যদি আপনি বৃহস্পতির এই অশুভপ্রভাব গুলো এড়াতে চান তাহলে বৃহস্পতিবার করে হলুদ রঙের পোশাক পড়বেন। হলুদ রুমাল ব্যবহার করবেন। তাছাড়া আপনি কপালে চন্দনের তিলক পরতে পারেন। বৃহস্পতিবার কলা ও বেসন একসঙ্গে মেখে খেতে পারেন। তাছাড়া বৃহস্পতির মন্ত্র জপ করলে আপনার উপর থেকে থাকা অশুভ দৃষ্টি চলে যাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications