অস্ত যেতে চলেছে বৃহস্পতি, মাথা ঠান্ডা রেখে কর্মক্ষেত্রে কাজ করুন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ বা দেবগুরু বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে সে। সেটি কারোর জন্য নেতিবাচক হতে পারে আবার কারোর জন্য ইতিবাচক হতে পারে।

কোন রাশিতে অস্ত যাবে গুরু গ্রহ
গুরু গ্রহ মীন রাশিতে অস্ত যেতে চলেছে। আবার এপ্রিল মাসে ২৭ তারিখ বৃহস্পতি গ্রহটি মেষ রাশিতে প্রবেশ করবে। ২৮ মার্চ এই গ্রহ অস্ত যেতে যাবে। বৃহস্পতির কারণে সাফল্যের সময় শুরু হচ্ছে কিছু রাশির জাতক জাতিকাদের, জানুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

কুম্ভ রাশি
বৃহস্পতি ঘর পরিবর্তন করে তারপর অস্ত যেতে চলেছে কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে। বৃহস্পতি এই সময় আপনার পরিবারের সকল কাজে আপনি সহায়তা পাবেন না। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না। বাড়ির ঝামেলা মিটবে না। কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন। যদি আপনি দূরে কোথাও ঘুরতে যাবেন না। যদি যান সাবধানে যাবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হবে নচেৎ আপনাকে নানা রকম অসুবিধার মধ্যে পড়তে হবে।
জীবনে আপনি সাফল্য পাবেন না। আর্থিকভাবে খুব দুর্বল হয়ে পড়বেন। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে যত্ন নিন। তবে আপনারা সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা ছিল, তা হবে না। মাথা ঠান্ডা রেখে যেকোনোও কাজ করলেই আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে।

সিংহ রাশি
বৃহস্পতি আপনার অষ্টম ঘরে অস্ত যেতে চলেছে। তাই এই সময় এই রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময়ে আপনাকে নানা অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো , অর্থনৈতিক দিকে নানান অসুবিধা সম্মুখীন হতে হবে।
দাম্পত্য জীবনে সাফল্য পাবেন না। সেখানে আপনার স্ত্রীর সঙ্গে আপনার মতবিরোধ লেগেই থাকবে। পরিবারের কারোর সহায়তা পাবেন না। ব্যবসায় নানা রকম অবনতি হতে পারে, বুদ্ধি করে যেকোও কাজের সিদ্ধান্ত নেবেন।

মেষ রাশি
গুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে অস্ত যেতে চলেছে। এসময়ে আপনার নানান অসুবিধার মধ্য দিয়ে যেতে হবে। ভাগ্য আপনার সহায় থাকবে না, যে কাজেই হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন না।
স্বাস্থ্য নিয়ে নানান সমস্যায় পড়তে হবে। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। যদি আপনি নানান অসুবিধার মধ্যে দিয়ে যান তাহলে ভগবান বিষ্ণুকে স্মরণ করুন সেই আপনাকে পথ দেখাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications