উদিত হতে চলেছে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় আর্থিক লাভের সম্ভাবনা কোন রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী বা উত্থিত হয় তখন তার বিশেষ প্রভাব পড়ে বারো রাশির ব্যক্তিদের ওপর। ১২ বছর পর বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে ,ঠিক সেই সময়ে ২২ এপ্রিল গুরু গ্রহ গমন করবে এবং ২৭ এপ্রিল গ্রহ বৃহস্পতি উদিত হবে, বর্তমানে মীন রাশিতে বিপরীতমুখী রয়েছে এই গ্রহ।

২৭ এপ্রিল গুরু গ্রহের উদয়ের কারণে কোন রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে, দেখুন।


মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশি ব্যাক্তিদের বৃহস্পতির উত্থানের কারণে শুভ সময় শুরু হবে। এই সময়ে আপনি বিদেশে ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে বড় কোনও সুখবর পেতে পারেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সময় হয়েছে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। এই সময় ব্যবসায় আপনার অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি।

সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। কাজের জন্য প্রশংসিত হবেন। আপনি দূরে কোথাও ঘুরতে যান, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। পারিবারিক থেকে দাম্পত্য জীবনের সুখের মুখ দেখবেন আপনি।

 মিথুন রাশি

মিথুন রাশি

বৃহস্পতি কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময়ে আপনার চাকরিতে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি।

শ্বশুর বাড়ির সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। আপনার এই সময় পরিবেশ অনুকূলে থাকবে। তাই যেকোনও শুভ কাজ করতে পারেন।

 সিংহ রাশি

সিংহ রাশি

বৃহস্পতির উদয়ের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময়ে চাকরিতে পদোন্নতি হতে পারে। এসময় আপনি সকল কাজে যেমন এগিয়ে যেতে পারবেন তেমনি কর্মজীবনেও খুব উন্নতি করতে পারবেন। যেকোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন।

সঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে আপনার ভালো সময় শুরু হবে। হঠাৎ করে কোথাও থেকে টাকা পেতে পারেন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এপ্রিল মাসে কুম্ভ রাশির ব্যক্তিরা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখান থেকে সাফল্যমেলার সম্ভাবনা রয়েছে।

চাকরিজীবীরা যেমন নতুন কাজের সুযোগ পাবেন ঠিকই তেমনই যারা বেসরকারি চাকরি করছেন এই সময় আপনাদের আর্থিক অবস্থা খানিকটা টালমাটালের মধ্যে দিয়েই যাবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+