বৃহস্পতি মীন রাশিতে চলতি মাসেই পিছিয়ে যাবে, কারা এই সময়ে লাভবান হবেন
বৃহস্পতি মীন রাশিতে চলতি মাসেই পিছিয়ে যাবে, কারা এই সময়ে লাভবান হবেন
জ্যোতিষশাস্ত্রে গুরুগ্রহ বৃহস্পতির একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। চলতি মাসেই দেবগুরু বৃহস্পতি ২৯ তারিখ তার নিজ রাশি মীন রাশিতে পিছিয়ে যাবে। কোন গ্রহ যখন তাদের ঘর পরিবর্তন করেন বা বিপরীতমুখী হয় বা পিছিয়ে যায় তখন সকল রাশির ওপর বিশেষ প্রভাব ফেলে সেই গ্রহ। সেটি কারোর জন্য নেতিবাচক হতে পারে আবারও কোনও রাশির জন্য ইতিবাচক হতে পারে। ১১৯ দিন বৃহস্পতি মীন রাশিতেই থাকবে। এই সময় অনেক রাশি শুভ প্রভাব মিলবে। জেনে নিন সেই রাশি গুলো কী কী।

বৃষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশির একাদশঘরে অবস্থান করছে বৃহস্পতি। তবে এখানে কিন্তু বিপরীতমুখী হতে চলেছে এই গ্রহ। আর একাদশ ঘরকে আমরা লাভের ঘর বলেই জানি। এই সময়ে এই রাশির ব্যক্তিদের আয় বাড়বে, ব্যবসায় লাভ হবে, আয়ের নতুন উৎস খুঁজে পাবেন, ব্যবসায়িক চুক্তি হবে। যারা চাকরি করতে চাইছেন নতুন চাকরি পাবেন। যারা বেসরকারি কাজে যুক্ত তাদের কাজে খুশি হবেন বসেরা। বসের চোখে আপনি থাকতে পারবেন। তাই এই সময়ে শুভ কাজ শেষ করুন।

মিথুন রাশি
মিথুন রাশির দশম ঘরে বৃহস্পতি গ্রহ বিপরীতমুখী হচ্ছে। এই রাশির জাতক জাতিকাদের দিন শুভ হচ্ছে। দশম ঘরকে জ্যোতিষশাস্ত্রে চাকরি, ব্যবসা, কাজের ঘর বলেই আমরা জানি। এই সময়ে আপনি চাকরির অফার পেতে পারেন। তারপর চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যারা বেসরকারি কাজে কর্মরত তাদের ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন বা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। এই সময় আপনাদের শুভ সময় বলেই মনে করা হচ্ছে।

কর্কট রাশি
এই সময়ে বৃহস্পতি কর্কট রাশির নবম ঘরে বিপরীতমুখী হচ্ছে। নবম ঘরকে ভাগ্যের ঘর বলেই মনে করা হয়। এই সময়ে আপনারা শুভ ফল পাবেন। শুভ কাজ এই সময় শেষ করুন। নতুন সম্পত্তি কিনতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই সময় আপনি আপনার পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। পারিবারিক ও দাম্পত্য জীবনের সুখ মিলবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের এই সময়টা খুব শুভ হতে চলেছে। এই সময় আপনার আর্থিক দিক খুব লাভবান হবেন। ব্যবসায় শুভ পরিবর্তন দেখা দেবে। যারা ওকালতি, ডাক্তারি, সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত তাদের জীবনের শুভ সময় উপস্থিত। এই সময় এরা জীবনে সকল কাজেই অনেক সুফল পাবেন। তাই এই শুভ সময় সব কাজ শেষ করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications