Jupiter Retrograde 2024: বিপরীতমুখী বৃহস্পতি কোন রাশির ব্যক্তিদের জীবনে সাফল্য আনবেন?

জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপরে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে। পয়লা মে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে। সেখানেই সে বিপরীতমুখী হবে।

এরপর গুরু গ্রহ ৯ অক্টোবর সকাল ১০ টা ০১ মিনিটে বৃষ রাশিতে বিপরীতমুখী হবে, তারপর ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি ১ টা ৪৬ মিনিটে স্থান পরিবর্তন করবে বৃহস্পতি। গুরু গ্রহ বিপরীতমুখী হওয়ার কারণে কিছু রাশির আর্থিক দিকে খুব লাভ হবে, তারা খুব এগিয়ে যেতে পারবেন জীবনে। জানেন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Jupiter Retrograde 2024

  • কর্কট রাশি

কর্কট রাশির নবম ঘরে বিপরীতমুখী হবে বৃহস্পতি। এসময় আপনার দীর্ঘদিনের ফেলে রাখা কাজ হয়ে যাবে। এমনকি আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। আপনার যে মনের ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সোনা ব্যবসায়ে যারা যুক্ত তাঁদের জীবনে খুব শুভ সময়। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। বৃহস্পতির কৃপায় আপনি জীবনে খুব এগিয়ে যেতে পারবেন। নয়া সম্পত্তির মালিক হবেন আপনি। সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। খুব সহজেই সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশি জাতিকারা। শুধু তাই নয়, শরীর আপনার খুব ভালোই যাবে। শরীরের দিকে বিশেষ খেয়াল রাখবেন। এসময় আপনার পেটের সমস্যা হলেও হতে পারে, তাই আগে থেকেই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন।

  • ধনু রাশি

বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে ধনু রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনার পরিবারের সকলের সঙ্গে আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার সঙ্গে পরিবার সকলের খুব শুভ সম্পর্ক বজায় থাকবে। অমীমাংসিত কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। আইনি সমস্যা থেকে বের হতে পারবেন। কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন আপনি। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। কঠোর পরিশ্রম করলে জীবনে খুব উন্নতি করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন । তাছাড়া যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুব শুভ সময়। বেকারদের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+