আগামী বছর পর্যন্ত বৃষে থাকবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় সাফল্যের চূড়ায় বসবেন কারা
জ্যোতিষশাস্ত্রে, প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। বৃহস্পতি পয়লা মে দুপুর ২ টো ২৯ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করেছে। ১৪ মে ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে।
এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। সকল কাজেই এগিয়ে যেতে পারবেন কিছু রাশির ব্যক্তিরা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকায় ব্যবসায় আপনার লাভ হবে। নিজেকে শান্ত রেখে সব কাজ করবেন। ভাগ্যের সমর্থন পাবেন আপনি। এছাড়া সমাজে সম্মান বাড়তে থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে খুব সুখে থাকতে পারবেন। ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। কর্মজীবনের আসবে সাফল্য। বাড়ির সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার। মানসিক চাপও কমবে এই রাশির জাতকদের।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার একাদশ ঘরেই প্রবেশ করবে এই গ্রহ। তাই আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। আগামী বছর পর্যন্ত সুখে থাকতে পারবেন আপনি। প্রেম জীবন থেকে দাম্পত্য জীবনের সুখের সময় শুরু। এসময় আপনি যদি কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনার আগ্রহ অনেক বাড়বে। এসময় আপনি স্ত্রীর সঙ্গে যদি কোথাও ঘুরতে যান যেতে পারেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে আপনিও জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।
- কর্কট রাশি
বৃহস্পতি স্থান বদল করায় কর্কট রাশির ব্যক্তিদের লাভের সময়। ২০২৫ সাল পর্যন্ত সুখের সময় থাকবে এই রাশির জাতকদের। আপনাদের জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। আর্থিক দিকে লাভ হবে। নতুন সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি। তাছাড়া কেরিয়ারে খুব ভালো লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ঘনিষ্ঠ হবে। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। কর্মক্ষেত্রে মিলবে সফলতাও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পার)












Click it and Unblock the Notifications