২০২৫ সাল পর্যন্ত কোন রাশিতে বিরাজ করবে গুরু গ্রহ, বৃহস্পতি গ্রহের কৃপা থাকবে কাদের ওপর
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিকে আমরা সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য, গৌরবের কারক বলেই জানি। পয়লা মে গুরু গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করেছে। ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে।
এসময় তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আর্থিকদিকে খুব লাভ হবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে তারা জীবনেও সফলতা অর্জন করতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন, জানুন।

- বৃষ রাশি
বৃহস্পতি স্থান পরিবর্তন করায় মেষ রাশির আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনার অপ্রত্যাশিত লাভ হতে পারে। কেরিয়ারে খুব সফলতা আসবে। চাকরিক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন। বেতন বৃদ্ধি হতে পারে। যেকোনোও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। এই সময়ে আপনি আপনার প্রতিপক্ষকে জয় করবেন। বেতন বৃদ্ধি হবে। এই সময়ে, আপনি আপনার পরিবারের সঙ্গে কোনও শুভ বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।
- কর্কট রাশি
বৃহস্পতি স্থান পরিবর্তন করায় কর্কট রাশির জাতক জাতিকাদের আয়ের ঘরেই প্রবেশ করবে। বৃহস্পতি এসময় আপনার ভাগ্যের দ্বার খুলবে। সুখ, শান্তি জীবনে বজায় থাকবে। পুরনো যদি কোথাও অর্থ বিনিয়োগ করেন সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই সময় আপনার সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখানে আপনার খুব ভালো সময় শুরু হবে। আপনার সন্তানের কাছ থেকে খুব সুখবর পাবেন। তাই আপনার মন আরোও খুশিতে থাকবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন।
- মকর রাশি
বৃহস্পতি রাশি পরিবর্তন করায় মকর রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। এসময় আপনার হঠাৎ করে আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন। আপনার জন্য আয়ের নতুন উত্স তৈরি হবে । আপনার সম্পদ দ্রুত বৃদ্ধি পাবে। আপনি যদি সমাজসেবা বা রাজনীতির সঙ্গে জড়িত থাকেন।তাছাড়া যারা চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে চাকরিতে বড় পদ পেতে পারেন। এসময় যারা চিন্তাবিদ, শিক্ষা, সাহিত্যিকরা তাদের জীবনে খুব শুভ সময় শুরু হবে। আটকে থাকা সব কাজ হয়ে যাবে। তাদের মানসিক চাপ অনেকটাই কমবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications