এপ্রিলেই নক্ষত্র বদল করবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় কাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত

জ্যোতিষশাস্ত্রে গুরু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ বলেই জানি। বৃহস্পতি যখন ঘর পরিবর্তন করে বা নক্ষত্র পরিবর্তন করে তখন সে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে।

১৬ এপ্রিল গুরু গ্রহ বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। সেই ভাগ্যবান রাশির মধ্যে কারা রয়েছেন, দেখুন।

Astrology

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। এসময় যারা রাজনীতি করছেন তাদের নাম যশ, খ্যাতি ক্রমশ বাড়তে থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। আপনি লটারি কাটতে পারেন সেখানে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনারা। ভাগ্যের দ্বার খুলবে আপনাদের। ধন-সম্পত্তি বাড়তে পারে।

  • কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের জীবনে সফলতা আসবে। যারা চাকরি করছেন তাদের লাভের সময়। বেসরকারি চাকরি যারা করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। মনের ইচ্ছা পূরণ হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে ৷ আয় বাড়বে, সঞ্চয়ও হবে এবার আগের থেকে অনেকটাই বেশি ৷ আর্থিক দিকেও খুব লাভ হবে। তাছাড়া আপনি যদি বিদেশে যেতে চান যেতে পারেন। সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন। এই সময় নতুন কোনও কাজের সুযোগ পেতে পারেন আপনি। এমন কি বেতন বৃদ্ধি হতে পারে। এসময় অযথা কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে।

  • ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সমাজে সম্মান বাড়তে থাকবে। ব্যবসায় নিযুক্ত ব্যক্তিদের জীবনে খুব ভালো সময়। আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। চাকরির জন্য বাইরে যেতে পারেন। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন। পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। রাজনীতিতে যারা যুক্ত তাদের জীবনেও সাফল্যের সময় শুরু হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+