নতুন বছরেই ঘর পরিবর্তন বৃহস্পতির, গুরু গ্রহের শুভ প্রভাব পড়বে কোন রাশির ওপর, দেখুন

নতুন বছরেই ঘর পরিবর্তন বৃহস্পতির, গুরু গ্রহের শুভ প্রভাব পড়বে কোন রাশির ওপর, দেখুন

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকে গুরু গ্রহও বলা হয়। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুভ স্থানে থাকে তার জীবনে সৌভাগ্য, সুখ ও সমৃদ্ধি এনে দেয়। সেই সঙ্গে দাম্পত্য জীবনেও সুখী হওয়া যায়। নতুন বছর পরার সঙ্গে সঙ্গে বৃহস্পতি ঘর পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময় সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে সে। তবে কিছু রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে সে। দেখে নিন সেই তালিকায় কারা রয়েছেন।


মিথুন রাশি

মিথুন রাশি

বৃহস্পতি ঘর পরিবর্তন করার কারণে মিথুন রাশির আয় ক্রমশ বাড়তে থাকবে। এক কথায় অর্থনৈতিক দিকে তারা অনেক উন্নতি করতে পারবেন। জীবনে তাদের সাফল্যের সময় শুরু। এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনাদের জীবনে সফলতা নিশ্চিত। আপনারা দূরে কোথাও সঙ্গিনীকে নিয়ে ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। কর্মজীবনে আপনার অনেক সুযোগ আসবে। যারা বেসরকারি চাকরিতে কাজ করছেন তাদের পদোন্নতি এবং স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। আর যারা সরকারি চাকরিতে কর্মরত তাদের চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারে। তবে সেখান থেকে আপনার স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ বজায় থাকবে। নতুন বছরে আপনার দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন। সেই সঙ্গে পারিবারিক জীবনেও আপনার সুখ বজায় থাকবে। যারা অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। আপনার আয়ের নতুন পথ খুলবে। আপনি নতুন উপায় অর্থ অর্জন করতে পারবেন। যারা রাজনীতিতে যুক্ত তাদের সম্মান ক্রমশ বাড়তে থাকবে।

তুলা রাশি

তুলা রাশি

নতুন বছরে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। চাকরিজীবীরা কাজে প্রচুর সম্মান পাবেন। আপনার মনের যেকোন আশা সত্যি হবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। তবে আপনারা যে পুরনো চাকরি করছেন সেখানে আপনাদের দিকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের স্বাস্থ্য এই সময় ভালো যাবে।

 মীন রাশি

মীন রাশি

বৃহস্পতির ঘর পরিবর্তনের কারণে মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। এই সময় আপনি আপনার পৈত্রিক সম্পত্তি আবারও ফিরে পেতে পারেন। আপনি যেখানে ঋণ দিয়েছেন সেই ঋণ আপনি ফেরত পেতে পারেন। বিদেশে আপনি জমি, বাড়ি কিনতে পারেন। বাবা-মায়ের পূর্ণ সমর্থন আপনি এই সময় পেয়ে যাবেন। ব্যবসা উন্নতি করতে পারবেন। তবে কঠিন পরিশ্রম করলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+