মে মাসেই স্থান বদল করবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে এদের
জ্যোতিষশাস্ত্রে শুভ গ্রহের মধ্যেই ধরা হয় বৃহস্পতি গ্রহকে। বৃহস্পতি গ্রহকে দেব গুরু বা গুরু গ্রহ বলেই জানেন সকলে। মে মাসে বৃষ রাশিতে প্রবেশ করবে গুরু গ্রহ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বেশ সফলতা আসবে।
শুধু তাই নয়, ব্যবসাক্ষেত্রে তাঁরা অনেক উন্নতি করতে পারবেন। পয়লা মে ২ টো ২৯ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে গুরু গ্রহ। কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। অমীমাংসিত কাজ আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় চাকরিতে পদোন্নতি হতে পারে। তাছাড়া যারা বিয়ে করেননি তাদের বিয়ের প্রস্তাব আসতে পারে। দীর্ঘদিনের যে সমস্যায় আপনি জড়িয়ে ছিলেন সেটি থেকে বের হতে পারবেন। পরিবারের সদস্যেরা দীর্ঘদিন যে সমস্যায় জড়িয়ে ছিলেন সেটি থেকে বের হতে পারবেন। তাছাড়া আপনি লটারি কাটতে পারেন।
- বৃষ রাশি
বৃহস্পতির শুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতক জাতিকাদের উপরে। এই সময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে। তাছাড়া ভ্রমণের জন্য বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময়ে যদি আপনার জীবনে আসা সুযোগের সদ্ব্যবহার না করেন তবে আপনাকে অনেকদিন অপেক্ষা করতে হবে। কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবে এবং জুনিয়রদের পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসায়ীরাও প্রত্যাশিত লাভের সুযোগ পাবেন। অর্থ উপার্জন করলেও আপনার পরিবারের জন্য কিছু টাকা খরচ হতে পারে। পরিবারে অশান্তির পরিবেশ কেটে গিয়ে সুখের মুখ দেখবেন।
- কর্কট রাশি
বৃহস্পতি কর্কট রাশির একাদশে প্রবেশ করবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। জীবনে আসার সমস্ত বাধা কাটাতে পারবেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে পারেন। কর্মক্ষেত্রে খুব সফলতা আসবে। বেতন বাড়তে পারে। তাছাড়া আপনারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। এই সময়ে, আপনি আপনার কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সফল হবেন। এই সময়ে, আপনার কথাবার্তা ও আচরণে সংযম বজায় রাখতে হবে। সব কাজে স্ত্রীর সঙ্গে বিশেষ সহযোগিতা পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications