বৃহস্পতির গতিপথ বদলে রাজার হালে জীবন কাটাবেন কোন রাশির ব্যক্তিরা?
জ্যোতিষশাস্ত্রে সব শুভ গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত গতিপথ বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কখনও কোন রাশির ব্যক্তিদের জন্য সুখের হয়, আবার কোনও রাশির ব্যক্তিদের জন্য খুব খারাপ হয়। শুভ গ্রহের মধ্যে ধরা হয় বৃহস্পতি গ্রহকে। এই গ্রহ হল গুরু গ্রহ।
এই গ্রহের বারো বছর সময় লাগে একটি রাশিচক্রের সম্পূর্ণভাবে প্রদক্ষিণ করতে। গুরু গ্রহ বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে গোচর করছে। মে মাসে মিথুন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের গোল্ডেন টাইম শুরু হচ্ছে, কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন। দেখুন তো সেই রাশির তালিকায় আপনি পড়ছেন কিনা?

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পড়ায় তাদের সুখের সময় শুরু হচ্ছে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। প্রত্যেকটি ব্যবসায় আটকে থাকা কাজ হয়ে যাবে। বেকাররা চাকরিতে ভালো সুযোগ পাবেন। এই সময় যারা অবিবাহিত রয়েছেন, তাদের বিয়ের প্রস্তাব আসতে পারে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। সকলের সঙ্গে ভালো থাকায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতির শুভ প্রভাব পড়ায় তাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার রাশির নবম স্থানে গোচর করবে এই গ্রহ। এখানে ভাগ্যের দরজা খুলবে। তাছাড়া আপনার আপনারা সকল কাজেই ভালো সুযোগ পাবেন। আপনার জীবনে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে। এসময় ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। এসময় যারা বেকার হয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। তাছাড়া আপনাদের আয়ের নতুন পথ খুঁজে পাবেন। যারা প্রেম জীবনে তাঁদের অত্যন্ত সুখের সময় শুরু হবে। অবিবাহিতদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি লটারি কাটেন, সেখানেও কিন্তু সাফল্য মিলবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications