বৃহস্পতি বিপরীতমুখী হওয়ায় শুভ সময় শুরু এই রাশিদের, আপনিও কী রয়েছেন সেই তালিকায়

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির একটি বিশেষ স্থান রয়েছে। বৃহস্পতিকে গুরু গ্রহ বলে মনে করা হয়। এই গ্রহ বিপরীতমুখী হওয়ায় সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে। যেটি সব রাশির জন্য শুভ হবে তা নয়, আবার কিছু রাশির জন্য অশুভ হতে পারে। আর প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর তাদের ঘর পরিবর্তন করে থাকে। ১২ বছর পর বৃহস্পতির মীন রাশিতে বিপরীত্মুখী হবে। যা ২৪ নভেম্বর পর্যন্ত সেখানেই থাকবে। আর তিন রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে। কর্মক্ষেত্র থেকে ব্যবসাক্ষেত্রে সাফল্য পাবেন এরা। কোন কোন রাশির জীবনে সাফল্য আসবে, তা জেনে নিন।


বৃষ রাশি

বৃষ রাশি

মীন রাশিতে বৃহস্পতি বিপরীতমুখী হওয়ায় এই রাশির জাতক জাতিকাদের শুভ দিন শুরু হবে। বৃহস্পতি ১১ তম ঘরে বিপরীতমুখী হবে। একে আয় ও লাভের ঘর বলে মনে করা হয়। তাই এই সময় আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন কোন জায়গা থেকে আয় হবে। নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন। দূরে কোথাও ভ্রমনে যেতে পারেন। আর এই রাশির অষ্টম ঘরের অধিপতি বৃহস্পতি। তাই যারা গবেষণার সঙ্গে যুক্ত সেই সকল জাতক জাতিকাদের জীবনের শুভ সময়। আপনারা গুপ্ত কোন রোগ থেকে মুক্তি পেতে পারেন। তবে এ সময় আপনারা যদি প্রবাল পরেন তা আপনাদের জন্য ভাগ্যবান রত্ন বলে মনে করা হচ্ছে।

 মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসাক্ষেত্রে খুব সাফল্য আসবে। কারণ আপনাদের দশম ঘরে বৃহস্পতি বিপরীতমুখী হবে। এই ঘরকে চাকরি, ব্যবসা এবং কর্মক্ষেত্রে জায়গা বলে মনে করা হয়। তাই এ সময় আপনার বেসরকারি চাকরি যারা করছেন তাদের পদোন্নতি পাবার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করছেন তাদের বাইরে যেতে হতে পারে, তবে সেখান থেকে আপনার আর্থিক দিকে উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। নতুন কোনও ব্যবসায়ে আপনি বিনিয়োগ করতে পারেন। সাফল্যের সম্ভাবনা রয়েছে। যারা সোনা ব্যবসায়ী তাদের জীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে এই শুভ সময় আপনি পান্না পরতে পারেন। যেটি আপনার জন্য ভাগ্যবান রত্ন বলে বিবেচিত।

কর্কট রাশি

কর্কট রাশি

বৃহস্পতি বিপরীতমুখী হওয়ায় কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময়। কারণ বৃহস্পতি নবম ঘরে বিপরীতমুখী হবে। একটি ভাগ্য ও বিদেশের ঘর বলে বিবেচিত। তাই এসময় আপনি দূরে কোথাও ভ্রমন করতে পারেন। আটকে থাকা কাজে আপনার হয়ে যাবে। ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন। এই ঘরটি বিদেশের সঙ্গে জড়িত। তাই আপনি বিদেশে জমি কিনতে পারেন বা সেখানে পড়াশোনার জন্য আপনার সন্তানকে পাঠাতে পারেন। যেটি আপনার জন্য বেশ ভালো হবে। আর্থিক দিকে উন্নতি হবে। তাছাড়া পঞ্চম ঘরের অধিপতি হল বৃহস্পতি। তাই এই ঘরকে রোগ, আদালত ও শুত্রুর ঘর বলে মনে করা হয়। তাই মীন রাশিতে বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে। শত্রুদের আপনি জয় করতে পারবেন। চন্দের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় আপনার প্রত্যেকটি কাজেই আপনি সাফল্য পাবেন এবং জীবনে এগিয়ে যেতে পারবেন। তাই এই সময়ে আপনি হাতে মুক্ত করতে পারেন। যাতে আপনার মাথা ঠান্ডা থাকবে এবং সকল কাজে আপনি সাফল্য পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+