Jupiter Margi 2024: মার্গী হচ্ছে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় কি আপনার ভাগ্য ফিরবে? দেখুন
Jupiter Margi: জ্যোতিষশাস্ত্রে (astrology) গুরুগ্রহ বৃহস্পতির বিশেষ গুরুত্ব রয়েছে। গুরুগ্রহকে আমরা দেবগুরু বলেও জানি। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে বা মার্গী হয় বা গোচর করে তখন বারোরাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
১২ বছর জানুয়ারি মাসের ৩১ তারিখ মেষ রাশিতে মার্গী হতে চলেছে গুরু গ্রহ। যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর। তবে কিছু রাশির আর্থিক দিকে খুব লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
মার্গী বৃহস্পতির কৃপায় আর্থিক দিকে লাভ হবে এই রাশির ব্যক্তিদের। আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আপনার চাকরিতে খুব ভালো সুযোগ আসবে। নয়া সম্পত্তির মালিক হবেন আপনারাও। তাছাড়া আপনি যদি বিদেশে ভ্রমণ করতে চান করতে পারেন। সেখান থেকে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। শরীর আপনার ভালো যাবে, পায়ের ব্যথা আগের থেকে অনেক কমবে, সোনা ব্যবসায়ীরা ব্যবসায় আরও বিনিয়োগ করতে পারেন, সেখানে লাভের মুখ দেখবেন আপনারা।
- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। তাছাড়া আপনার সন্তানের উন্নতির খবরে আপনি আরোও খুশি হবেন। কর্মজীবনে আপনার জন্য খুব ভালো সময়। তাছাড়া আপনি পৈতৃক সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জীবনেও সফলতা আসবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখে থাকতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় শুরু হবে। এসময় যারা সরকারি চাকরি করছেন তাদের জীবনে সফলতা আসবে। শুধু তাই নয়, উর্ধ্বতন কর্মকর্তাদের থেকে আপনি আরোও ভালো খবরে খুশি হবেন। যারা বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছেন তাদের মনের ইচ্ছা পূরণ হবে। যারা নতুন চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন বা গবেষণামূলক কাজে যারা যুক্ত তারা অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন এবং এই সময়ে আপনাদের আর্থিক দিকেও খুব লাভ হবে। যে কাজ করবেন সেই কাজে নিজেকে শান্ত রেখে ও মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications