চলতি মাসেই বৃহস্পতি মার্গী হবে, কোন রাশির ওপর কেমন প্রভাব ফেলবে গুরু গ্রহ,দেখুন
চলতি মাসেই বৃহস্পতি মার্গী হবে, কোন রাশির ওপর কেমন প্রভাব ফেলবে গুরু গ্রহ,দেখুন
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে গুরু গ্রহ বলেই মনে করা হয়। যখন এই গুরু গ্রহ ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির উপরেই বিশেষভাবে প্রভাব ফেলে সে সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। বর্তমানে নিজ রাশি মীনে বিপরীতমুখী রয়েছে গুরু গ্রহ। নভেম্বর মাসের ২৪ তারিখ সোজা পথে চলবে এই বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি সোজা পথে চলাকে বলা হয় মার্গী। এই মার্গীর কারণে সকল রাশির উপর বিশেষ প্রভাব পড়বে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। তবে কিছু রাশির জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। দেখে নিন কোন রাশির জীবনে কেমন প্রভাব পড়বে, দেখুন।

মেষ রাশি
বৃহস্পতির কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব ভালো ফল পাবেন না। তাদের মানসিক অস্থিরতা ক্রমশ বাড়তে থাকবে। আর্থিক দিকেও তারা খানিকটা দুর্বল হয়ে পড়বেন। ব্যবসার জন্য তাদের এই সময়টি একদমই শুভ নয়।

বৃষ রাশি
বৃহস্পতি এই রাশির জাতিকাদের জীবনে নানান সমস্যা থাকলে তা থেকে বেরোতে পারবেন। জীবনে সাফল্য আসবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আপনাদের আত্মবিশ্বাস আরোও বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা সেখানে সাফল্য লাভ করতে পারবেন।

মিথুন রাশি
বৃহস্পতির কারণে মিথুন রাশির জাতক-জাতিক জীবনে নানা অসুবিধার সৃষ্টি হবে। আপনাদের হতাশা ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসায় তেমন সমস্যা থাকবে। আপনার গুপ্তরোগ চাগা দিতে পারে, তাই শরীরের প্রতি বিশেষ যত্ন নিন।

কর্কট রাশি
এই রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু। এই সময়ে আপনাদের চাকরি পরিবর্তন করতে হতে পারে। কোনও কাজ থেকে হঠাৎ আপনার আর্থিক দিকে লাভ হবার সম্ভাবনা থাকবে। দূরে কোথাও পরিবারকে নিয়ে ঘুরতে যেতে পারেন। যেখান থেকে আপনার আর্থিক লাভ হবে এবং আপনার পরিবারের সদস্যরা খুব সুখে থাকবেন।

সিংহ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এই সময় আপনারা চাকরি থেকে ব্যবসা সকল ক্ষেত্রেই উন্নতি লাভ করতে পারবেন । পারিবারিক জীবনে আপনারা খুব সুখী হবেন। পরিবার আপনাদের সহায় থাকবে।

কন্যা রাশি
আপনারদের আত্মবিশ্বাস বাড়বে। আপনি আনন্দে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে পারবেন। তবে যারা ব্যবসা করছেন তাদের জীবনে আর্থিক দিকে সামান্য অবনতি হতে পারে। পরিবারের সকল সদস্যের শরীরের দিকে যত্ন নিন। না হলে পরবর্তী সময়ে বিপদে পড়তে হতে পারে।

তুলা রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু। আপনাদের আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন। কারোর সঙ্গে এই সময়ে বিতর্কে যাবেন না। মাথা ঠাণ্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। তাহলেই আপনার জীবনের সাফল্য আসবে।

বৃশ্চিক রাশি
এই সময় আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করে মাথা ঠান্ডা রেখে চলুন। আপনাকে কর্মক্ষেত্রে নানান চাপের মুখে পড়তে হবে। তবে সেই জায়গা থেকে নিজেকেই নিজে বার করতে হবে। আপনার আয় ক্রমশ বৃদ্ধি পাবে। পরিবারের সাহায্য পাবেন। জীবনে সাফল্যের সময় শুরু আপনার।

ধনু রাশি
এই সময় আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের পদোন্নতি পাবার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে । আপনাদের মনের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবার সময় এটি।

মকর রাশি
বৃহস্পতির কারণে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে আপনার অশান্তি ছিল তা কেটে যাবে। পরিবারের সকল সদস্যের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন। দূরে কোথাও যেতে পারেন। জীবনে আপনার সব বাধা থাকবে এবং ব্যবসাক্ষেত্রেও আপনার উন্নতি হবে।

কুম্ভ রাশি
বৃহস্পতির কারণে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। তারা সকল কাজে এগোতে পারবেন। সকল কাজে তাদের আগ্রহ বাড়বে। যারা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন, সেখান থেকে আপনারা আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার সাফল্য মিলবে। আপনি বসের সান্নিধ্য পাবেন। তাছাড়া আপনার শরীরের যত্ন নিন।

মীন রাশি
এই রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন ততটা ভালো যাবে না। তবে পারিবারিক জীবনেও সকলের পূর্ণ সহযোগিতা পাবেন। কারোর সঙ্গে এই সময় ঝামেলায় জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। শুত্রুরা আপনার ক্ষতি করবার জন্য মুখিয়ে রয়েছে। তাই প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে নেওয়ার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications