অগাস্ট মাস পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে বৃহস্পতি, অর্থসুখ অটুট থাকবে কাদের?
বৃহস্পতি গ্রহকে আমরা দেবগুরু বা গুরু গ্রহ বলেই জানি। যখন বৃহস্পতি ঘর পরিবর্তন বা বিপরীতমুখী অবস্থায় বারো রাশির ওপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। বৃহস্পতি বর্তমানে বৃষ রাশি ও রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে। ২০ অগাস্ট পর্যন্ত একই নক্ষত্রে থাকবে এই গ্রহ।
এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ ভরে তুলবে। বৃহস্পতি গ্রহ এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের আরও লাভবান হবে। কর্মক্ষেত্রে খুব ভালো ফল করতে পারবেন। যারা নতুন কাজ করতে চাইছেন তাদের জীবনে শুভ সময় শুরু হবে। আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। আপনি যদি বিদেশে পড়াশোনা বা সেখানে ব্যবসা করার কথা ভাবছেন, করতে পারেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। ব্যবসায় বিনিয়োগ করলে সেখানে লাভ হবে। এই সময় যারা বেকার রয়েছেন তাদের চাকরিক্ষেত্রে খুব লাভ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।
- সিংহ রাশি
বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করায় সিংহ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময় পরিবারের সকলের সঙ্গে আপনার ভালো সম্পর্ক বজায় থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, যারা রাজনীতিতে যুক্ত তাদের সমাজে সম্মান আরও বাড়তে থাকবে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বামীর সঙ্গে যে অশান্তির পরিবেশ ছিল তা অনেকটাই কমে যাবে। এই সময় আপনি কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের অগাস্ট মাস পর্যন্ত অত্যন্ত শুভ সময় শুরু হবে। ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। ভাগ্যের পুরো পূর্ণ সমর্থন পাবেন। পেশা থেকে ব্যবসায় সফলতা আসবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। আপনাকে পেশা ও ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন আপনি। চাকরিজীবীদের আয়ের বাড়তি উৎস খুঁজে পাবেন এই রাশির ব্যক্তিরা। এসময় চাকরির জন্য বাইরে কোথাও ঘুরতে পারেন। নতুন চাকরির অফার পাবেন। আপনি ভাই বোনের সঙ্গেও খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন।












Click it and Unblock the Notifications