কতদিন মেষ রাশিতে বিরাজ করবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপা পাবেন কোন রাশির জাতকরা?
জ্যোতিষশাস্ত্রে (Astrology) বৃহস্পতি গ্রহকে দেবগুরু বলে মনে করা হয়। আবার এই গ্রহকে গুরু গ্রহ বলা হয়। বৃহস্পতি যখন ঘর পরিবর্তন করেন বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে।
বর্তমানে বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে। পয়লা মে পর্যন্ত একই রাশিতেই বিরাজ করবে গুরু গ্রহ। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন তাঁরা, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। বৃহস্পতির বিশেষ কৃপা পাবেন এই রাশির ব্যক্তিরা। এসময় আপনার নতুন বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনও সদস্যের শুভ খবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। ভাগ্য আপনার পূর্ণ সহায় থাকবে। তাছাড়া আপনি বিদেশে ভ্রমণ করতে যেতে পারেন। যারা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন বিনিয়োগ করতে পারেন। তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন আপনিও।
মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের উপর গুরু গ্রহের বিশেষ কৃপা থাকবে। তাদের জীবনে সফলতা নিশ্চিত। এসময় আপনি লটারিতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে আপনার। আটকে থাকা প্রত্যেকটি টাকা আপনি এসময় ফেরত পাবেন। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। এসময় আপনার নাম, যশ খ্যাতি বাড়বে। আটকে থাকা প্রতিটি কাজ হয়ে যাবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন, সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার।
মেষ রাশি
বৃহস্পতির বিশেষ কৃপা থাকবে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর। এসময় আপনি কোনও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। যেকোনও কাজে আপনি পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। নয়া সম্পত্তির মালিক হবেন আপনি। যারা সরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যে কাজ করবেন সেই কাজ অবশ্যই ধৈর্য ধরে করার চেষ্টা করবেন, তবেই কাজে সফলতা আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications