রাশি পরিবর্তন করতে চলেছে বৃহস্পতি, কোন রাশির জাতকরা শুভ ফল পাবেন জেনে নিন

রাশি পরিবর্তন করতে চলেছে বৃহস্পতি

শুক্রবার অর্থাৎ ১৯ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ সম্পন্ন হল। তবে এর ঠিক একদিন পর অর্থাৎ ২০ নভেম্বর রাত ১১টা ১৫ মিনিটে বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই বৃহস্পতি ২০২২ সালের ১৩ এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকবে। জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি নৈস্বর্গীক শুভ গ্রহ। বৃহস্পতি শুভ ফলদাতা গ্রহ। বৃহস্পতি গ্রহকে জ্যোতিষে দেবগুরুর অ্যাখা দেওয়া হয়েছে। বৃহস্পতির রাশি পরিবর্তন সব রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে। যে গ্রহ বেশি সময় এক রাশিতে অবস্থান করে তাঁর শুভ বা অশুভ ফল দানের ক্ষমতা তত বেশি। প্রসঙ্গত, বৃহস্পতি একই রাশিতে প্রায় এক বছর অবস্থান করে। এই কারণে, বৃহস্পতির গোচরের প্রভাব সারা বছরই রাশিচক্রের উপর পড়ে। তবে কিছু বিশেষ রাশির জন্য এই পরিবর্তন শুভ বলে বিবেচিত হবে।

মেষ রাশি

মেষ রাশি

বৃহস্পতির রাশি পরিবর্তন মেষ রাশির জাতকদের জন্য শুভ। এই রাশির জাতকদের আয় বাড়বে। এতে আর্থিক পরিস্থিতি আরও মজবুত হবে। থেমে থাকা কাজ পুনরায় শুরু হবে। বাড়িতে সুখ আসবে। ব্যবসা ক্ষেত্রে লাভ হবে। অবিবাহিতদের বিয়ে হতে পারে এই সময়।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে বৃহস্পতির কুম্ভতে প্রবেশ করা কেরিয়ারে লাভদায়ক হবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন, বস আপনার প্রশংসা করবেন। পদোন্নতিও হতে পারে। আপনি অপ্রত্যাশিত অর্থ পাবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য এই সময় বিশেষ করে পারিবারিক জীবনের জন্য খুব ভালো হবে। জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। আয় বাড়বে। কিন্তু বিনিয়োগ থেকে বিরত থাকা এই সময়ে ঠিক হবে।

 ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য এই সময় ভাগ্য অত্যন্ত সদয় থাকবে। সব কাজে সফলতা আসবে। এই সময়ের মধ্যে বিয়ে হতে পারে। লাভদায়ক সফরের প্রবল যোগ রয়েছে। বেকার মানুষদের নিজেদের পছন্দ অনুযায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এই সময়টি এঁদের জন্য খুবই অনুকূল প্রমাণিত হবে।

মকর রাশি

মকর রাশি

এই গ্রহ পরিবর্তন মকল রাশির জাতকদের জন্য অর্থ লাভ করাবে। আপনি বস্তুগত আনন্দ উপভোগ করবেন। কর্মজীবনে উন্নতি হবে। তবে এই সময়ে ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথিন রাশির জাতকদের এই সময় ভালো যাবে। এই রাশির জাতকদের শারীরিক, মানসিক, সন্তান সুখ, প্রেমের ক্ষেত্র, উপস্থিত বুদ্ধি, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+