গুরু গোচরে দুঃখের দিন শেষ করে সুখের মুখ দেখবেন কোন রাশির ব্যক্তিরা?

জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকে আমরা দেবগুরু বলেই জানি। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।

জানুয়ারি মাসে গুরু গোচরে ভাগ্যের দ্বার খুলছে কিছু রাশির জাতক জাতিকাদের। আর্থিক দিকে খুব লাভ হবে তাঁদের, কোন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে, জানুন।

astrology

মেষ রাশি

দেবগুরুর বিশেষ কৃপা থাকবে মেষ রাশির জাতক-জাতিকাদের উপরে। এই সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন।

দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। তবে আপনি মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। শরীর ভালোই থাকবে। তবে পায়ের ব্যথায় কষ্ট হতে পারে। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনারা।

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের উপর গুরু গ্রহের বিশেষ কৃপা থাকবে। এসময় আপনার পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। অংশীদারিত্ব ব্যবসায়ের বিশেষ সফলতা অর্জন করতে পারবেন। এই সময় আপনি বাজারে আটকে থাকা টাকা তুলতে সক্ষম হবেন।

তাছাড়া যারা আইনজীবী, বিচারক, লেখক, রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়। এসময় যেকোনোও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। যারা বেকার রয়েছেন তাদের চাকরিপ্রার্থীর সম্ভাবনা রয়েছে। এসময় আপনার স্ত্রীর সঙ্গে যে অশান্তি ছিল সেই অশান্তির পরিবেশ কাটিয়ে উঠতে পারবেন আপনি।

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা। গাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে এই রাশির ব্যক্তিদের। এসময় কাজের দিকে বিশেষ নজর রাখার চেষ্টা করবেন।

অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা নতুন সম্পত্তি কেনার সময়। আপনি গাড়ি, বাড়ি কিনতে পারেন। আর্থিক দিকে তাদের খুব লাভ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে তারাও খুব সুখী হবেন। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ দেবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+