Jupiter Transit 2024: বারো বছর পর বৃষে প্রবেশ বৃহস্পতির, গুরু গ্রহের কৃপা পাবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ বলেই জানি। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় বা গোচর করে, তখন সকল রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ প্রভাব পড়ে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।

বর্তমানে মেষ রাশিতে রয়েছে বৃহস্পতি, চলতি বছরের মে মাসে বৃহস্পতি ঘর পরিবর্তন করে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি হল সন্তান, সম্পদ, সৌভাগ্য, বিবাহের কারক। বৃহস্পতি বারো রাশির জাতক-জাতিকাদের ওপর বিশেষ প্রভাব ফেলবে। সেটি কারোর জন্য শুভ হবে, আবার কারোর জন্য অশুভ হবে।

Jupiter Transit 2024

  • কবে বৃষ রাশিতে প্রবেশ করবে গুরু গ্রহ

পয়লা মে দুপুর ১ টা ৫০ মিনিটে বৃষ রাশিতে গমন করবে। গুরু গ্রহ ১৪ মে, ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে থাকবে। তারপর সে প্রবেশ করবে মিথুন রাশিতে। এসময় কিছু রাশির জাতির জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। এই সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার। জীবনেও সফলতা নিশ্চিত। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। এসময়ে আর নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন।

  • ধনু রাশি

ধনু রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে বৃহস্পতি। তাই আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে সদভাব বজায় রেখে চললে আপনার জীবনে সফলতা নিশ্চিত। চাকরিক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধি হতে পারে। শুধু তাই নয়, এসময় আপনি ব্যবসায়ের অর্থ বিনিয়োগ করতে পারেন। সেখানে আপনারা লাভের মুখ দেখবেন। তাছাড়া যেকোনোও কাজে যথেষ্ট প্রশংসিত হবেন।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের বেশ ভালো সময় শুরু হবে। গুরু গ্রহের বিশেষ কৃপা লেগে থাকবে এই রাশির জাতক জাতিকাদের উপর। এসময় আপনার বিদেশে যাত্রার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, কঠোর পরিশ্রম করলে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন আপনারা। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন বা আপনি যদি পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে কাটাতে চান তাও কাটাতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে খুব ভালো থাকতে পারবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+