Jupiter Transit 2024: বৃহস্পতির কৃপায় ভাগ্য তুঙ্গে উঠবে এই রাশির ব্যক্তিদের

নতুন বছরে গ্রহ ও নক্ষত্রের অবস্থানের কারণে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখবর আসতে চলেছে। শেষ হতে চলেছে ২০২৩ সাল, ২০২৪ সাল আসতে আর বেশি সময় বাকি নেই। আর নতুন বছরেই বৃহস্পতির প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের ওপর। জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃহস্পতির বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ বলেই জানি।

২০২৪ সালে শুরুতেই বৃহস্পতি বিপরীতমুখী গতি শেষ করবে। জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি বৃহস্পতি বিপরীতমুখী অবস্থা থেকে বেরোবে। তারপর ২০ জানুয়ারি কুম্ভ রাশিতে গমন করবে, তারপর মে মাসে বৃষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। ২০২৪ সালে বৃহস্পতির কৃপা থাকবে কিছু রাশির ব্যক্তিদের ওপর, জীবনে সফলতা আসবে কাদের, দেখুন।

Jupiter Transit 2024

  • মেষ রাশি

বৃহস্পতি মেষ রাশির ১১ তম ঘরে প্রবেশ করবে। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। আপনার জীবনে যে খারাপ প্রভাব রয়েছে তাও কেটে যাবে বা শত্রুরা আপনার যদি ক্ষতি করতে চায় তারা তা করতে পারবেন না । এসময় আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। শুধু তাই নয়, আর্থিকভাবেও খুব উন্নতি করতে পারবেন আপনি। সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার, তবে অবশ্যই এসময় মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করবেন।

  • বৃষ রাশি

আপনার রাশির উচ্চস্থানে বসে রয়েছে বৃহস্পতি। তাই গুরু গ্রহ বৃহস্পতির কৃপায় আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। নতুন বছরে আপনি বৃহস্পতির কৃপায় অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। এসময় আপনি সকল কাজে যেমন এগোতে পারবেন ঠিক তেমনি আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার। এসময় আপনি অনলাইনেও কোনও ব্যবসা শুরু করতে পারেন, সেখানেও সফলতা মিলবে, তাছাড়া ভবিষ্যতের জন্য আপনাকে আর ভাবতে হবে না।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের ওপর বৃহস্পতির বিশেষ কৃপা থাকবে। ২০ জানুয়ারির পর থেকে আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। শুধু তাই নয়, এসময় আপনি চাকরির জায়গায় আরোও বেশি উন্নতি করতে পারবেন। এসময় আপনি দাম্পত্য জীবনে খুব সুখী হবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে। মানসিক চাপ অনেকটাই কমবে, তবে বুদ্ধি আপনার ক্রমশ বাড়তে থাকবে।

  • মকর রাশি

২০২৪ সালে বৃহস্পতির কৃপা পাবেন মকর রাশির ব্যক্তিদের ওপর। জীবন আর্থিক দিকে খুব লাভ হবে এই রাশির ব্যক্তিদের। এসময়ে বৃহস্পতি যখন বৃষ রাশিতে প্রবেশ করবে, তখন আপনি আর্থিক দিকে খুব এগিয়ে যাবেন। শুধু তাই নয়, আপনার পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। তবে আপনারা এসময় কিন্তু নিজেকে শান্ত রেখে সব কাজ করবেন। এসময় দাম্পত্য জীবনে আপনি সুখে থাকতে পারবেন। যারা প্রেম জীবনেযুক্ত তাদের জীবনেও মিলবে সফলতা। আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন এই রাশির ব্যক্তিরা। তবে এই সময় কারোর সঙ্গে তর্ক-বিতর্ক জড়াবেন না ।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+