Jupiter Transit 2023: গুরু গোচরে চাকরি থেকে ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃহস্পতি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ বলেই জানি। বৃহস্পতি যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকেই বিশেষভাবে প্রবাহিত করে। ২১ জুন দুপুর ১ টা ১৯ মিনিটে মেষ রাশিতে, ভরণী নক্ষত্রে প্রবেশ করেছে বৃহস্পতি। ২৭ নভেম্বর পর্যন্ত একই জায়গায় থাকবে সে।
তারপর ভরণী নক্ষত্র থেকে বেরিয়ে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে গুরু গ্রহ। এই সময়ে সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি, কোনও কাজেই আপনি পিছিয়ে পরবেন না, ব্যবসায় উন্নতি হবে আপনাদের, কাদের ভাগ্যের খুলছে, দেখুন।

মেষ রাশি
মেষ রাশির (aries) ব্যক্তির কাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় যে কাজ করবেন সেখানেই সফলতা মিলবে আপনার। জীবনের সাফল্যের সময় শুরু হবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলেই আপনি জীবনে সফলতা পাবেন। শুধু তাই নয়, কোথাও ঘুরতে যেতে পারেন আপনি, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের।
মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হওয়ার সময়। হঠাৎ করে আপনার জীবনের সফলতা আসবে। নতুন কোনও শুভ খবরে আপনি খুশি হবেন। শুধু তাই নয়, সৃজনশীল কাজে আপনার আগ্রহ যথেষ্ট পারবে।এই সময় আপনি অর্থ লাভের নতুন পথ খুঁজে পাবেন। নতুন কোনও খবরে আরোও খুশি হতে পারেন। পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ষষ্ঠ নভেম্বরের অধিপতি হল বৃহস্পতি। এসময় জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনে শুভ সময় শুরু হবে। আপনাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, যারা ব্যবসায়ী রয়েছেন তাঁদের আর্থিক দিকে খুব লাভ হবে। চাকরিতে পদোন্নতি হতে পারে আপনার। চিন্তাভাবনা করে ব্যবসায় বিনিয়োগ করবেন।
ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিদের (Sagittarius) আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। শুধু তাই নয়, ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনার। নতুন ভাবে কারোর প্রেমে পড়তে পারেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications