২০১৯-এর মার্চ পর্যন্ত কেমন কাটবে আপনার সময়! আসন্ন গ্রহের পরিবর্তন প্রভাব ফেলছে রাশিফলে

জ্যোতিষশাস্ত্র মতে বিভিন্ন মানুষের জীবন প্রভাবিত হয়ে থাকে বিভিন্ন গ্রহের দিশা পরিবর্তনের ফলে। মহাজাগতিক বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে থাকে বহু মানবিক দিক। এমনই এক ঘটনা ঘটতে চলেছে আগামী ১১ অক্টোবর।

জ্যোতিষশাস্ত্র মতে বিভিন্ন মানুষের জীবন প্রভাবিত হয়ে থাকে বিভিন্ন গ্রহের দিশা পরিবর্তনের ফলে। মহাজাগতিক বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে থাকে বহু মানবিক দিক। এমনই এক ঘটনা ঘটতে চলেছে আগামী ১১ অক্টোবর। সেদিন বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি । জ্যোতিষশাস্ত্রবিদ অনুজ কে শুক্লা বলছেন এতে প্রভাবিত হতে চলেছে একাধিক রাশি। বিভিন্ন রাশিতে এক প্রভাব স্থায়ী হবে আগামী ২০১৯ সালের ২৯ মার্চ পর্যন্ত।

মেষ

মেষ

আপনার জীবনে ধার্মিক ক্রিয়াকলাপ বাড়বে। যেকোনও বিবাদের সমাধান ধৈর্য ধরে করুন। নয়তো সমস্যায় পড়তে পারেন। আর্থিক খরচ এই সময় প্রবল পরিমাণে বাড়বে। বহু নতুন বন্ধু এই সময়ের মধ্যে আপনার জীবনে আসবে।

বৃষ

বৃষ

জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অবিবাহিতদের জীবনে বিয়ের প্রবল যোগ দেখা যাচ্ছে। নতুন বিনিয়োগে লাভ হবে। আসন্ন সময়ে বন্ধুদের সহযোগিতা প্রবল ভাবে পেয়ে থাকবেন এই রাশির জাতকজাতিকারা।

মিথুন

মিথুন

প্রেমের ক্ষেত্রে বা বিপরীত লিঙ্গের কারোর সঙ্গে মেলামেশার ক্ষেত্রে সাবধান হোন। পড়ুয়াদের কঠোর পরিশ্রমের ফলে সাফল্য আসবে। কেরিয়ারে প্রগতি পরিলক্ষিত হচ্ছে
।অনেকে জীবিকা পরিবর্তন করতে পারেন।

কর্কট

কর্কট

প্রেমের ক্ষেত্রে বাধার পাশাপাশি ঝামেলা লেগে থাকবে। আচমকা অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনোও গুপ্ত বিদ্যার দিকে আগ্রহ বাড়ার প্রবণতা দেখা যাবে। মনে ইতিবাচক প্রভাব বাড়ার সম্ভাবনা।

সিংহ

সিংহ

বিলাসিতা বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন গাড়ি কেনার সম্ভাবনাও এই সময়ে দেখা যাচ্ছে। কোনও গোপন সম্পর্ক থাকলে, তা প্রকাশিত হয়ে যেতে পারে এই সময়ে। যার ফলে এই সময়ে গৃহস্থে প্রবল পরিমাণে সমস্যা তৈরি হতে পারে। এই সময়ে নতুন কোনও দায়িত্ব পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা।বাড়তে পারে মান সম্মান।

কন্যা

কন্যা

সন্তানের কারণে সমস্য়ায় পড়তে পারেন। এই সময়ে বৈবাহিক কোনও সিদ্ধান্ত নেবেন না। পরবর্তীকালে সমস্যা বাড়তে পারে। এছাড়াও এই সময়কালে বিদেশযাত্রার যোগ রয়েছে এই রাশির জাতকজাতিকাদের মধ্যে।

তুলা

তুলা

অনেকেরই এই সময়ে পুরনো সম্পর্কে চিড় ধরবে। অনেক বিবাহিত জাতক জাতিকার বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রকাশ্যে আসার সম্ভাবনা প্রবল। ক্রমশ নতুন নতুন ঝামেলার সৃষ্টি হতে পারে। অনেকেই আচমকা প্রাপ্তিযোগ রয়েছে। পেশাগত জীবনে সম্মান, নতুন পদ প্রাপ্তি আপনার জন্য অপেক্ষা করছে।

বৃশ্চিক

বৃশ্চিক

এই সময়ে বিবাহ যোগ রয়েছে বহু জাতক জাতিকাদের। সম্পত্তি সংক্রান্ত বিবাদ নিয়ে ভাইদের সঙ্গে ঝামেলা লেগে থাকতে পারে। সন্তান লাভের প্রবল যোগ রয়েছে এই সময়ে। শুধু তাই নয়, এই সময়কালে বিদেশযাত্রার সুযোগও আসতে পারে অনেকের কাছে।

ধনু

ধনু

স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।আয়ের চেয়ে খরচ বেশি হবে। সুখ আর বিলাসিতা প্রবলভাবে বাড়তে আরম্ভ করবে। শত্রু থাকলে তার নিধন হবে এই সময়ে।

মকর

মকর

নতুন প্রেম ও সন্তান লাভের যোগ রয়েছে এই সময়কালে। প্রতিযোগিতা মূলক পরীক্ষা পড়ুয়ারা ব্যাপক সাফল্য পেতে চলেছেন। নতুন কাজের সুযোগ আসলেও , আয় কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা লক্ষ্যকরা যাচ্ছে। তবে এই সময়ে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।

কুম্ভ

কুম্ভ

অনেকেরই এই সময় পরিবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা আরও মজবুত হবে। নতুন গাড়ি কেনবার সম্বাবনা রয়েছে। সুখ বিলাস বাড়তে পারে। মায়ের তরফে বিশেষ সাহায্য় পাবেন। পুরনো ঝুট-ঝামেলার সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন। সাফল্য পেতে পড়ুয়াদের পরিশ্রম আরও বাড়াতে হবে।

মীন

মীন

আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এই সময়ে। পুরনো মানসিক সমস্যা কাটিয়ে উঠবেন এই সময়কালে। বন্ধুস্থানীয় কারোর সাহা্য পাবেন এই সময়। য়েকোনও কাজে উৎসাহ আরও বাড়বে।পড়ুয়ারা উচ্চশিক্ষায় সাফল্য লাভ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+