অপার ধন সম্পত্তি দিতে চলেছেন দেবগুরু বৃহস্পতি, ব্যাপক আর্থিক লাভ হবে এইসব রাশির
অপার ধন সম্পত্তি দিতে চলেছেন দেবগুরু বৃহস্পতি, ব্যাপক আর্থিক লাভ হবে এইসব রাশির
দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে নবরাত্রির উপাসনা। দেবী শক্তির নয়টি আলাদা রূপের উপাসনা করা হয়ে থাকে এই নয় দিন ধরে। আর দুর্গা পুজোর পরেই হয় কালী পুজো। আর যে কোনও পুজোতেই গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের গতিবিধি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শক্তি পুজোর দিনগুলিতে গ্রহের অবস্থানের বিশেষ তাৎপর্য রয়েছে এবং গ্রহের পরিবর্তনের গভীর প্রভাব রয়েছে। আগামী একমাসের মধ্যে বৃহস্পতি ক্ষণস্থায়ী হতে চলেছে এবং বৃহস্পতির এই অবস্থান পরিবর্তন বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। বৃহস্পতি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে এবং আগামী ২৪ নভেম্বর এটি পুনরায় নিজের অবস্থান পরিবর্তন করবে। এই স্থান পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা উপকার পেতে চলেছেন দেখে নেওয়া যাক।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই অবস্থান পরিবর্তন খুবই কার্যকরী ও শুভ হতে চলেছে। এই রাশিতে বৃহস্পতি ১১ তম ঘরে অবস্থান করতে চলেছে। আর যার কারণে আয় এবং অর্থলাভের ক্ষেত্রে অনেক সাফল্য আসবে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় আয় বৃদ্ধি পাবে এবং আয়ের নতুন উৎসও তৈরি হবে। এর পাশাপাশি ব্যবসায় লাভও হতে পারে। এই রাশির জাতকরা যানবাহন এবং সম্পত্তি কেনার জন্য এই সময় চেষ্টা করলে টা ভাল হবে। ব্যবসার ক্ষেত্রেও এই সময় ভাল মুনাফা লাভ করা সম্ভব হবে।

মিথুন রাশি
স্থান পরিবর্তন করে বৃহস্পতি মিথুন রাশির দশম ঘরে প্রবেশ করতে চলেছে। আর এর ফলে এই রাশির জাতকদের আগামী এক মাসের পর ভাল দিন যাবে। মিথুন রাশির জাতক জাতিকারা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন এবং এই সময়ে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা এই সময় ভাল লাভ করতে পারেন। শিক্ষা ক্ষেত্রে পড়ুয়াদের এই সময় ভাল সুযোগ আসবে।

কর্কট রাশি
বৃহস্পতি স্থান পরিবর্তন করে কর্কট রাশির নবম ঘরে প্রবেশ করতে যাচ্ছে এবং এর কারণে এই রাশির ব্যক্তিরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। বৃহস্পতি কাজের ঘরে প্রবেশ করা মাত্রই কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকদিন ধরে থমকে থাকা কাজ সম্পন্ন হবে। সেই সঙ্গে ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বিদেশে ভ্রমণে যেতে পারেন, যেখানে তাঁরা ভাল লাভ পেতে পারেন। এছাড়াও আমদানি কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল লাভের সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি
বৃহস্পতি কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছে এবং এটি এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ প্রমাণিত হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ লাভের ভাল সম্ভাবনা তৈরি হচ্ছে এবং একই সঙ্গে কর্মক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের কাজ প্রশংসিত হবে। শিক্ষকতা, বিপণন এবং মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি খুব ভালো প্রমাণিত হবে। এছাড়াও যাঁরা ব্যবসা করছেন তাঁদের ক্ষেত্রে এই সময় পরিশ্রম করলে ভাল ফল লাভ হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications