Jupiter In Bharani Nakshatra 2023: ভরণী নক্ষত্রে প্রবেশ গুরু গ্রহ কাদের জীবনে সাফল্য আনছেন

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। ঠিক তেমনি বৃহস্পতি গ্রহকে আমরা গুরু গ্রহ বলে জানি।


এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী তখন সকল রাশির ব্যক্তিদের উপরেই বিশেষ প্রভাব ফেলে। বৃহস্পতি ২১ জুন দুপুর ১ টা ১৯ মিনিটে ভরণী নক্ষত্রে প্রবেশ করেছেন। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে, কাদের আর্থিক দিকে লাভ হবে, জানুন।

Jupiter

তুলা রাশি

গুরু গ্রহ নক্ষত্র পরিবর্তন করার কারণে তুলা রাশির (Libra) জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার কেরিয়ার থেকে ব্যবসায় খুব সফলতা আসবে। শুধু তাই নয়, যারা ব্যবসায়ী রয়েছেন তাঁদের আর্থিক দিকে খুব লাভ হবে। কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে, তবে সেখান থেকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, প্রেম জীবনের সাফল্য আসবে।

money

সিংহ রাশি

বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করায় সিংহ রাশির (Leo) জাতক-জাতিকাদের খুব ভালো সময়। এই সময় আপনার জীবনে খুব ভালো ভালো সুযোগ আসবে। নতুন চাকরির অফার পাবেন। চাকরিজীবীদের পদোন্নতি সম্ভাবনা রয়েছে। এসময়ে আপনার আর্থিক দিকে খুব ভালো। কর্মক্ষেত্রে খুব উন্নতি হবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে। শুধু তাই নয়, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। আপনার পরিবেশ অনুকূলেই থাকবে।

office

ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময়ে আপনি যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা পাবেন। শুধু তাই নয়, এসময় আধিকারিকরা আপনার কাজে মনোনিবেশ করবেন।আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। সাফল্য মিলবে আপনার। আপনার পরিবারকে নিয়ে আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখানে গেলে আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আরোও ভালো হবে। দাম্পত্য জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+