কবে নক্ষত্র পরিবর্তন করেছে বৃহস্পতি, গুরু গ্রহের কৃপা পাবেন কোন রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলে মনে করা হয়। আবার এই গ্রহ দেবগুরু নামেও পরিচিত। বৃহস্পতি যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ প্রভাব ফেলে। ১৭ এপ্রিল দেবগুরু কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে।
১০ বছর পর গুরু গ্রহ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। আর্থিক দিকে লাভ হবে তাদের। জানুন সেই রাশির তালিকায় রয়েছেন। দেখুন তো আপনিও কি রয়েছেন সেই তালিকায়।

- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। আপনার একাদশ ঘরে প্রবেশ করেছে গুরু গ্রহ। আয়ের নতুন উৎস তৈরি হবে। তাছাড়া অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। এই সময় আপনি পুরনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন বা নতুন ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকেও কাঙ্ক্ষিত অর্থ লাভ করতে পারবেন। কর্মজীবন বা ব্যবসায় কোনও বড় বাধা কোনও বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে সমাধান হয়ে যায়। যারা বিদেশে চাকরি বা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি খুব শুভ হবে। আপনার টাকা যদি বাজারে বা কোনও সরকারি স্কিমে আটকে থাকে, তবে তা হঠাৎ করেই পেয়ে যাবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিরা ধর্মীয় কোনও স্থানে ঘুরতে যেতে পারেন। আপনার মনের ইচ্ছা পূরণ হবে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। ভালো কোনও কাজ পাওয়ার সম্ভবনা রয়েছে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এসময় আপনি নতুন দোকান খুলতে পারেন যারা সোনার ব্যবসা করছেন তাদের জীবনের সাফল্যের সময় শুরু। চাকরিজীবীদের বদলি বা পদোন্নতির পথে যেকোনোও বড় বাধা দূর হবে। কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের সহায়তায় আপনি সময়ের আগে আপনার লক্ষ্য পূরণে সফল হবেন।আর্থিক দিকেও লাভ হবে আপনার।
- মেষ রাশি
কর্মজীবন থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। এসময়ে আপনার চাকরি জীবনে খুব উন্নতি হবে। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বাড়তে পারে। । কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন। কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও পেতে পারেন আপনি। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন যা আপনার জন্য খুব শুভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications