৫৯ বছর পর বৃহস্পতি পৃথিবীর নিকট, এই রাশিদের জীবন এখন মঙ্গলময়

জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতি গ্রহের গুরুত্ব খুবই মাহাত্ম্যপূর্ণ স্থানে র‌য়েছে। একে দেবগুরু বলা হয়ে থাকে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বৃহস্পতি গ্রহ সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ হিসাবে বিবেচিত হয়। সূর্য থেকে দুরত্ব অনুযায়ী এই গ্রহ পঞ্চম স্থানে রয়েছে। বৃহস্পতি গ্রহ ৫৯ বছর পর পৃথিবীর সবচেয়ে কাছে আসতে চলেছে। অর্থাৎ এই সময় পৃথিবী ও বৃহস্পতি গ্রহের মধ্যেকার দুরত্ব সবচেয়ে কম থাকবে।

১০৭ বছর পর ঘটবে

১০৭ বছর পর ঘটবে

তবে এই দুর্লভ ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে। ২৬ সেপ্টেম্বর ২০২২ সালে বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছে চলে এসেছিল। বৈজ্ঞানিক মতে, এরপর এই দুর্লভ সংযোগ ১০৭ বছর পর ২১২৯ সালে হবে।

এই দুর্লভ ঘটনার সময় দুই গ্রহের মধ্যেকার দুরত্ব

এই দুর্লভ ঘটনার সময় দুই গ্রহের মধ্যেকার দুরত্ব

আমেরিকার মহাকাশ সংস্থা নাসা অনুসারে, এই দুর্লভ ঘটনার সময় বৃহস্পতি ও পৃথিবীর মধ্যেকার দুরত্ব ছিল ৫৯.‌১ কোটি কিলোমিটার। জেনে রাখুন বৃহস্পতি যখন পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে, ওই সময়ের দুরত্ব থাকে ৯৬.‌৫ কোটি কিলোমিটার।

এই সময় এই রাশিদের লাভ হয়েছে

এই সময় এই রাশিদের লাভ হয়েছে

বৃহস্পতি গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসার কারণে সব রাশিদের ওপরই কম-বেশি প্রভাব দেখা গিয়েছে। এর পাশাপাশি দেশ-বিশ্বের ওপরও এর প্রভাব দেখা গিয়েছে। কিন্তু এই দুর্লভ সংযোগে বিশেষভাবে লাভবান হয়েছে মীন, ধনু ও কন্যা রাশির জাতকদের। বৃহস্পতির প্রভাবে এই জাতকদের ব্যবসায় বৃদ্ধি হয়েছে। ব্যবসায় বেশি লাভ পাওয়া গিয়েছে। শেয়ার বাজার বাড়বে। সোনা, রূপো, প্ল্যাটিনামের মতো ধাতুর দাম কমবে। এই দুর্লভ সংযোগের কারণে ব্যক্তির মধ্যে ধর্মের প্রতি আস্থা ও ভক্তি ভাবনা বাড়তে দেখা দেবে।

আবহাওয়ার ওপর প্রভাব

আবহাওয়ার ওপর প্রভাব

বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছে আসার প্রভাব আবহাওয়ার উপরও পড়বে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, বিহার এবং পশ্চিমবঙ্গে ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জ্যোতিষীদের মতে, এ বছর সূর্য ও চন্দ্রগ্রহণের মধ্যে অক্টোবর-নভেম্বর মাসে ভালো বৃষ্টির লক্ষণ রয়েছে। অক্টোবরে সূর্যগ্রহণ যা এই বছরের শেষ সূর্যগ্রহণ, যা হবে ২৫ অক্টোবর।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+