মেষ রাশিতে মিলিত হবে বৃহস্পতি ও রাহু, গুরুচণ্ডাল যোগের অশুভ প্রভাব কাদের ওপর পড়বে
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। সেটি নেতিবাচকও হতে পারে, আবার কখনোও ইতিবাচকও হতে পারে।

কোন যোগ তৈরি হবে
ঘর পরিবর্তন করে নানান সময়ে বিভিন্ন যোগ তৈরি করে, সেটি শুভ হতে পারে এবার অশুভও হতে পারে। ২২ এপ্রিল মীন রাশি ছেড়ে বৃহস্পতি মেষ রাশিতে গমন করবে। সেই সময় ছায়া গ্রহ রাহু সেখানেই উপস্থিত রয়েছে।
এই দুই গ্রহ মিলে তৈরি করবে 'গুরুচণ্ডাল যোগ'। যার প্রভাব পড়বে বারো রাশির উপর। এই সময় কিছু রাশির ব্যক্তিদের খুব সতর্ক হয়ে থাকতে হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মিথুন রাশি
২২ এপ্রিল মেষ রাশিতে বৃহস্পতি ও রাহুর মিলনে তৈরি হবে 'গুরুচণ্ডাল যোগ'। মিথুন রাশির ব্যক্তিদের উপর এসময়ে আপনাদের নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে।
পরিবেশ আপনার অনুকূলে থাকবে না, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন না, আপনার অশান্তি জীবনে লেগেই থাকবে, না হলে আপনাকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। এই সময়ে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো।

মেষ রাশি
এসময়ে স্বাস্থ্য আপনার খুব খারাপ হবে, তাই শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। অর্থ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাবধানে কাজ করবেন। কোনও রকম বিতর্কে এই সময় জড়াবেন না। বসের সঙ্গে অশান্তিতে জড়াবেন না।
এই সময় আপনি কাজের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন, না হলে আপনার অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। এসময় পরিবারের কারোর সঙ্গে আপনার মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে অশান্তি বাঁধতে পারে, তাই দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন না।

কর্কট রাশি
এই সময় রাহু ও বৃহস্পতির অশুভ প্রভাব পড়বে আপনার উপর। এই সময় আপনার জীবনে প্রত্যেকটি পদক্ষেপে সমস্যা সৃষ্টি হবে।এই মাসে আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেবেন না। যেকোন কাজ করার আগে দুবার ভেবে করবেন। বড়দের পরামর্শ নিয়ে তবেই গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেবেন। এই সময় চাকরিক্ষেত্রে লাভবান হবেন। কিন্তু আপনার মন মতন স্যালারি বাড়বে না।
খুব সতর্ক হয়ে সব কাজ করতে পারবেন না। শুত্রুরা আপনার ক্ষতি করতে পারে, মাথা ঠান্ডা রেখে যে কোনও কাজ করলে জীবনে সাফল্য আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications