শ্রাবণ মাসের প্রথম সোমবার এই বিশেষ যোগ তৈরি হতে চলেছে, লাভবান হবেন এই রাশির জাতকরা
গজকেশরী যোগকে জ্যোতিষ শাস্ত্রে সবচেয়ে শুভ যোগ বলে মানা হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবার এই যোগ মীন রাশিতে তৈরি হচ্ছে। বিশেষ কথা এই যে মীন রাশির অধিপতি দেবগুরু অর্থাৎ বৃহস্পতি গ্রহ। আর এই বৃহস্পতি গ্রহ মীন রাশিতে গোচর করছে। বৃহস্পতিকে দেবতাদের গুরু বলে মনে করা হয়। এই কারণে এই গ্রহ দেবগুরু বৃহস্পতি বলেও পরিচিত।

কখন এই যোগ নির্মাণ হয়
জ্যোতিষ শাস্ত্র মতে গজকেশরী যোগের নির্মাণ তখনই হয় যখন বৃহস্পতি ও চন্দ্রমার সংযোগ হয়। বৃহস্পতি ও চন্দ্রমা নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করে গজকেশরী যোগের নির্মাণ করেন। এই যোগ খুবই শুভ বলে মনে করা হয়। এমনিতেই বৃহস্পতি যাঁদের ভাগ্যে শক্তিশালী তাঁদের সব কাজে সাফল্য পেতে কেউ আটকাতে পারেন না। আর এই যোগের ফলেও কিছু রাশির জীবন মুহূর্তের মধ্যে পাল্টাতে চলেছে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য গজকেশরী যোগ আয়ে বৃদ্ধি করাতে পারে। এই যোগের প্রভাব ২০ জুলাই পর্যন্ত থাকবে। এই সময় চাকরি ও কেরিয়ারে ভালো ফল প্রাপ্ত হবে। ধন সম্পর্কিত কাজ পূর্ণ হতে পারে। ভগবান শিবের পুজো করুন এবং শিব চল্লিসা পড়ুন।

ধনু রাশি
শ্রাবণ মাসের প্রথম সোমবার গজকেশরী যোগ অনেকক্ষেত্রে শুভ ফল নিয়ে আসছে। এই সময় আপনি শীর্ষ পদে বসে থাকা মানুষজনের সহযোগিতা পাবেন। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। বাড়ি, গাড়ি ইত্যাদি কেনার যোগ তৈরি হতে পারে। নতুন কাজের সূচনাও করতে পারেন। ধনু রাশির অধিপতিও বৃহস্পতি। এইজন্য শিক্ষা, প্রশাসনের সঙ্গে যুক্ত কাজে শুভ ফল পাবেন।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য এইদিন খুব সৌভাগ্যময় হতে চলেছে। মীন রাশিতেই গজকেশরী যোগ তৈরি হচ্ছে। গজকেশরী যোগের কারণে চাকরি ও ব্যবসায় সফলতা পাওয়া যাবে। আয়ে বৃদ্ধি ও প্রমোশনের পরিস্থিতি তৈরি হবে। শত্রু পরাজিত হবে। দীর্ঘদিন ধরে চলা বিবাদ এবার সমাপ্ত হবে। প্রশাসনিক পদে বসা ব্যক্তিদের লাভ হতে চলেছে। ভগবান শিবের অভিষেক করলে সব মনোস্কামনা পূর্ণ হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications