আগামীকাল বক্রী হতে চলেছে বৃহস্পতি, ভালো–মন্দ মিশিয়ে প্রভাব পড়বে সব রাশির ওপর
সব গ্রহদের থেকে সবচেয়ে শুভ ও বড় গ্রহ বলে পরিচিত দেবগুরু বৃহস্পতি ২৯ জুলাই ২০২২ সালে বক্রী হতে চলেছে। বৃহস্পতি তার স্বরাশি মীনে উল্টো গতিতে চলবে। দেবগুরু ২৪ নভেম্বর পর্যন্ত মীন রাশিতে বক্রী থাকবে এরপর মার্গী হয়ে যাবে। বৃহস্পতি গ্রহ ধনু ও মীন রাশির অধিপতি। অন্যদিকে বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ ও মকর রাশিতে নিম্নস্থানে রয়েছে। এখানে উচ্চের অর্থ হল ভালো পরিণাম দেবে বৃহস্পতি এবং নিম্নে থাকার অর্থ খারাপ প্রভাব ফেলবে। মীন রাশিতে বৃহস্পতি ১১৮ দিন পর্যন্ত বক্রী থাকার কারণে তার প্রভাব সব ১২ রাশির ওপর পড়তে চলেছে। আসুন জেনে নেওয়া যাক কী কী প্রভাব পড়বে।

মেষ রাশি
আপনার জন্য বৃহস্পতির বক্রী হওয়া ভালো হবে না। রাশির দ্বাদশ ঘরে বক্রী বৃহস্পতি অতিরিক্ত খরচ করাবে। কাজে অসফলতা প্রাপ্ত হবে। পরিবারে মাঙ্গলিক কাজ শুভ সময় নিয়ে আসবে। তবে এই পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না কারণ এটা কিছুদিনের জন্য। নতুন যোজনা সফল হওয়ার পর আপনার ধনপ্রাপ্তি হবে।

বৃষ রাশি
আপনার জন্য বৃহস্পতি বক্রী ১১তম ঘরে থাকবে। এটি লাভের ঘর। এরকম অবস্থায় বক্রী গ্রহ আপনার জন্য শুভ হবে। সফলতা প্রাপ্ত হবে আপনার। ধনপ্রাপ্তির ভালো সুযোগ পাবেন।

মিথুন রাশি
আপনার জন্য বক্রী বৃহস্পতি মিশ্র পরিণাম নিয়ে আসবে। রাশির দশম কর্মঘরে গোচর করতে করতে বৃহস্পতি কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে। চাকরিতে পদোন্নতি পাওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

কর্কট রাশি
রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যঘরে গোচর করার সময় বক্রী বৃহস্পতি অনেক ধরনের অপ্রত্যাশিত পরিণাম নিয়ে আসবে। ব্যবসায় ভালো লাভ হবে। নতুন যোজনা তৈরি করতে পারেন যেখানে আপনি ভালো সফলতা পাবেন। তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

সিংহ রাশি
রাশির অষ্টম ঘরে গোচর করতে করতে বৃহস্পতির প্রভাব মিশ্র থাকবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। আদালত-মামলা মোকদ্দমায় সফলতা পাবেন। আয় বাড়বে এই সময়।

কন্যা রাশি
এই রাশির সপ্তম ঘরে বৃহস্পতি বক্রী হতে চলেছে। এই ঘরটি জীবনসঙ্গী ও পার্টনারের হয়ে থাকে। দাম্পত্য জীবনে মধুরতা আসবে। বিয়ে সম্পর্কিত কথাবার্তায় সফলতা পাওয়া যাবে। তবে এই সময়ের মধ্যে অংশীদারি ব্যবসা করা এড়িয়ে চলুন। আয়ের উৎস অব্যাহত থাকবে।

তুলা রাশি
আপনার রাশি থেকে বৃহস্পতি বক্রী হয়ে ষষ্ঠ ঘর অর্থাৎ শত্রু ঘরে রয়েছে, এরকম অবস্থায় দেবগুরু নানান ধরনের অপ্রত্যাশিত ফল প্রদান করবে। ঋণ দেওয়া-নেওয়া থেকে বাঁচুন নয়তো আর্থিক অশান্তি থেকে বাঁচতে পারবেন না। যাত্রার যোগ রয়েছে, অর্থলাভ হবে। এই সময়টা আপনাদের জন্য অনুকূল থাকবে।

বৃশ্চিক রাশি
আপনার জন্য বৃহস্পতি বক্রী হয়ে রাশির পঞ্চম অর্থাৎ বিদ্যার ঘরে গোচর করছে। আপনার জন্য সময় ভালো যাবে। কোনও ধরনের সমস্যা থাকবে না। আয় বৃদ্ধি দেখা যেতে পারে। প্রেম সংক্রান্ত বিষয়েও কিছুটা বিভেদ দেখা দেবে। আপনি যদি প্রেম করে বিয়েও করতে চান তবে তার দৃষ্টিকোণ থেকে গ্রহের উত্তরণ অনুকূল হবে।

ধনু রাশি
আপনার জন্য বৃহস্পতি স্বরাশিতে বক্রী হওয়া ভালো সঙ্কেত দিচ্ছে। রাশির চতুর্থ সুখ ঘরে গোচর করতে করতে বক্রী বৃহস্পতি সফলতা প্রাপ্ত করাবে। লাভের যোগ তৈরি হবে।

মকর রাশি
বক্রী বৃহস্পতি কার্য, ব্যবসা ও চাকরিতে দারুণ সফলতা দেবে। ভালো সুযোগ পাবেন। টাকা আসতেই থাকবে। পৈতৃক লাভের শুভ লক্ষণ রয়েছে।

কুম্ভ রাশি
অর্থ-ধনের ঘরে থাকা বক্রী গুরু আপনার আর্থিক দিক মজবুত করবে। কাউকে দেওয়া টাকা বহুদিন পর ফেরত পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে ঝগড়া-অশান্তির সমাধান হবে। নতুন ব্যবসায় অর্থের বিনিয়োগ হতে পারে। যে কারণে ভবিষ্যতে আপনি লাভ পাবেন। আপনি অংশীদার এবং বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন।

মীন রাশি
চাকরি বা ব্যবসায় আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় খুব সতর্ক থাকুন। আবেগের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্ত ক্ষতিকর হতে পারে। বাড়ি বা নতুন গাড়ি পাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications