বৃহস্পতির গোচর স্বরাশিতে, এক বছর পর্যন্ত লাভবান হবেন এই রাশির জাতকরা

বৃহস্পতির গোচর স্বরাশিতে, এক বছর পর্যন্ত লাভবান হবেন এই রাশির জাতকরা

জ্যোতিষে দেবগুরু মানা হয় বৃহস্পতিকে, সেই বৃহস্পতি গত ১২ এপ্রিল নিজের রাশি মীনে গোচর করেছে। বৃহস্পতিকে খুবই শুভ গ্রহ বলে বিবেচচনা করা হয়ে থাকে, এই গ্রহ ভাগ্য বৃদ্ধি করে প্রত্যেক কাজে সফলতা দেয়। এই জাতকদের কেরিয়ারে উন্নতি, অর্থ ও দারুণ বৈবাহিক জীবন দেয়। এখন আগামী এক বছর পর্যন্ত মীন রাশিতে থাকবে বৃহস্পতি। এরকম সময়ে ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত এই রাশিদের সময় খুব ভালো যাবে।


বৃহস্পতির গোচর দেবে প্রচুর ধন, উন্নতি

বৃহস্পতির গোচর দেবে প্রচুর ধন, উন্নতি

বৃহস্পতি জ্ঞান, বৃদ্ধি, শিক্ষক, সন্তান, শিক্ষা, সম্পদ, দান ও পুণ্যের কারক। যতদিন বৃহস্পতি মীন রাশিতে থাকবেন, ততদিন তিনি এই তিনটি রাশির জাতকদের জন্য শুভ ফল দেবেন। আসুন জেনে নেওয়া যাক সেই ৩টি সৌভাগ্যবান রাশিরা কারা এবং তাদের কী কী উপকার হবে।

 বৃষ রাশি

বৃষ রাশি

বৃহস্পতি গ্রহ বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনের সমস্ত ঝামেলার অবসান ঘটাবে। তাদের আয়ের একটি বড় অংশ বৃদ্ধি হবে যা তাদের আর্থিক শক্তি দেবে। আয়ের নতুন পথ খুলবে। কর্মজীবনে বড় অগ্রগতি পেতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবে। এই রাশির ব্যবসায়ীরাও বড় চুক্তি পেয়ে লাভবান হতে পারে। অর্থ লাভ হবে এই সময়।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের কাছে বৃহস্পতি গ্রহের অবস্থান তাদের কর্মজীবনে পরিবর্তন ও উন্নতি আনবে। তারা নতুন চাকরি পেতে পারেন। পদোন্নতি-অর্থালাভ হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসা ছড়িয়ে পড়তে পারে বহুদূর। বিশেষ করে মার্কেটিং-মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় ধরনের সুবিধা পাবেন। তাদের কেরিয়ারের সমস্যা শেষ হতে পারে।

 কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা ভাগ্য সহায়ক হতে চলেছে। তারা সবকিছুতেই সহজে সফলতা পাবে। আটকে থাকা কাজগুলোও এখন শুরু হবে। বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে বা বিদেশ থেকে বড় লাভ হতে পারে। এই রাশির ব্যবসায়ীদের জন্য সময়টা ভালো যাবে। যারা খাওয়া-দাওয়ার ব্যবসার সঙ্গে যুক্ত, তারা মোটামুটি লাভ করতে পারে। স্বাস্থ্যও ভালো থাকবে। দুরারোগ্য ব্যাধি এই সময় চলে যেতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+