কারোর পৌষমাস কারোর সর্বনাশ! ট্যারো কার্ড অনুযায়ী জেনে নিন জুলাই মাসের রাশিফল
ট্যারো কার্ড অনুযায়ী জুলাই ২০২২-এর রাশিফল কেমন হতে চলেছে জানেন কী? আগামী মাস ৪টি রাশির জন্য প্রচুর সুখ-সুবিধা ও অনেক খুশি-আনন্দ নিয়ে আসবে। এদের এই মাসে প্রচুর অর্থ উপার্জন হবে এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য তারা দারুণ সুযোগও পাবে। আসুন কাযাবল্লী হিলিং স্টেশনের প্রতিষ্ঠাতা ও ট্যারো কার্ড রিডার আচার্য রণমীত কউরের কাছ থেকে ২০২২ সালের জুলাই মাসের মাসিক ট্যারো রাশিফল জেনে নেওয়া যাক।

মেষ রাশি
ফোর অফ বার্ডস কার্ড সঙ্কেত দিচ্ছে যে এই মাসে অশান্তি বাড়ার কারণে তা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে। আর্থিক পরিস্থিতি সামন্য থাকবে। বৈবাহিক সম্পর্কে পুরনো প্রেমের সম্পর্কের জন্য অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসের প্রথম পাক্ষিক আপনার জীবনে বড় উপকার নিয়ে আসবে।

বৃষ রাশি
সিক্স অফ সোর্ডস কার্ড সঙ্কেত দিচ্ছে যে এই মাসের প্রারম্ভে জীবন সঙ্গী বা ব্যবসার অংশীদারদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে বিশেষ লাভ প্রাপ্ত করবেন। সপ্তাহের শুরুতে কোনও রোমাঞ্চক খবর পেতে পারেন। ভ্রমণ উপকারী প্রমাণিত হবে।

মিথুন রাশি
থ্রী অফ কার্ড সঙ্কেত দিচ্ছে যে এই মাসে কার্যক্ষেত্র ও পরিবারে উৎসবের পরিস্থিতি থাকবে। মান-প্রতিষ্ঠা বৃদ্ধির সঙ্গে আর্থিক ক্ষেত্রেও উন্নতি হবে। স্বাস্থ্য ভালো থাকবে এবং বৈবাহিক জীবন আনন্দময় থাকবে। সন্তানের পক্ষ থেকে কিছু অশান্তি আসতে পারে।

কর্কট রাশি
দ্য সান কার্ড ইঙ্গিত দেয় যে এই মাসে আপনার আত্মবিশ্বাস বেশি থাকবে, যার কারণে আপনি কর্মক্ষেত্রে ভাল পারফর্ম করবেন। ব্যয় বৃদ্ধির কারণে কিছু কাজ বন্ধ হয়ে যাবে। পরিবারের সঙ্গে সময় কাটাবেন। দাম্পত্য জীবনে সুখ থাকবে।

সিংহ রাশি
কিং অফ পেন্টাকলস কার্ড ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে সংগ্রাম করতে হলেও অর্থের বৃষ্টি হবে। এই মাসে আপনার আটকে থাকা ইচ্ছা পূরণ হবে। সন্তান সুখ পাবেন এবং দাম্পত্য জীবন আনন্দময় হবে। এই মাসে আপনি কোনও পুরনো ঝগড়া বা বিবাদ থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভাগ্যের সমর্থন পাবেন।

কন্যা রাশি
দ্য টাওয়ার কার্ডটি ইঙ্গিত দিচ্ছে যে আপনি এই মাসে ব্যবসা এবং সম্পর্কের উপর বিশ্বাস হারানোর কারণে হতাশ হবেন। আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দেবে। শিক্ষাক্ষেত্রে সংগ্রাম হবে।

তুলা রাশি
দ্য হ্যাংড ম্যান কার্ড ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে অনেক বিভ্রান্তি মুছে যাবে এবং একটি নতুন পথ দেখা যাবে। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন এবং বিনিয়োগে সমস্যা হতে পারে। আর্থিক লাভ হলেও বেশি খরচের কারণে মন উদ্বিগ্ন থাকবে। শিক্ষার্থীরা তাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি বুঝতে পারবে, যা ভবিষ্যতে সাফল্যের সম্ভাবনা তৈরি করবে।

বৃশ্চিক রাশি
হুইল অফ ফরচুন ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে ভাগ্যের বিশেষ সহযোগিতা পাবেন। আপনি কোথাও বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। এই সপ্তাহে হঠাৎ করে অনেক পরিবর্তন দেখা যাবে। পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারে বিবাদের সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি
দ্য এম্পায়ার কার্ড সঙ্কেত দিচ্ছে যে এই মাসে খুব সাবধানে থেকে সিদ্ধান্ত নিতে হবে। সেটা কর্মক্ষেত্র বা প্রেম সম্পর্কিত কোনও বিষয় হোক। পিতা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা ও প্রশংসা পাবেন। স্বাস্থ্য পিত্ত দোষ দ্বারা প্রভাবিত হবে।

মকর রাশি
পেজ অফ সোর্ড কার্ডটি নির্দেশ করে যে এই মাসে আপনি আপনার বিরুদ্ধে ঘটতে থাকা ষড়যন্ত্রের দ্বারা বিরক্ত হবেন। আবেগের সাথে লড়াই করা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। প্রেমের সম্পর্ক মধুর হবে এবং সন্তানদের কাছ থেকে কিছু সুসংবাদ পাবেন। মায়ের স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন, রক্তচাপের অবনতি বড় সমস্যা তৈরি করতে পারে।

কুম্ভ রাশি
দ্য ফুলস কার্ড নির্দেশ করে যে আপনি এই মাসে অর্থ এবং অবস্থান লাভের অনেক সুযোগ পাবেন। কিন্তু আপনার রক্ষণশীল চিন্তাধারার কারণে একটি সুবর্ণ সুযোগ হাত থেকে সরে যেতে পারে। মায়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। দাম্পত্য জীবনে কিছুটা দূরত্বের সম্ভাবনা রয়েছে।

মীন রাশি
দ্য ইম্প্রেস সঙ্কেত দিচ্ছে যে এই মাসে কেউ কোনও অনুষ্ঠানে যেতে পারেন বা পরিবারেই কোনও অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। মায়ের কাছ থেকে বিশেষ ভালবাসা এবং কোনও উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে কাজ থেকে বিরতি নিয়ে কিছুটা বিশ্রাম নেওয়ার এবং আপনার মনকে শান্ত করার সময়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications