July Horoscope 2023: গ্রহ গোচরে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) এমন অনেক গ্রহ রয়েছে যার প্রায় প্রতি মাসেই তার ঘর পরিবর্তন করে থাকে। জুলাই মাসে অনেক গ্রহ ঘর পরিবর্তন করতে চলেছে, স্থান পরিবর্তন করে তারা কিছু রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ প্রভাব ফেলবে। পয়লা জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গলকে। আমরা মঙ্গলে সাহস, বীরত্ব, সম্পত্তির কারক বলেই জানি।
জুলাই মাসের ৭ তারিখ শুক্র গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে। ৮ জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ। এইসময়ে এই তিন গ্রহ ঘর পরিবর্তন করে বিশেষ প্রভাব ফেলবে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে, কাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, দেখুন।

মেষ রাশি
গ্রহের ঘর পরিবর্তন করার কারণ মেষ রাশির (Aries) জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। আপনার আত্মিক দিকে খুব লাভ হবে। আপনি জীবনে খুব এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। সাফল্য মিলবে আপনার। সন্তানের জন্য চিন্তা করতে হবে না আপনাকে। নতুন সম্পত্তি কিনতে পারেন।যারা চাকরির জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন করতে পারেন সেখানে তাদের সফলতা মিলবে। শুধু তাই নয়, আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি। যারা বিবাহিত রয়েছেন তাদের জীবনের শুভ সময় শুরু হবে।

তুলা রাশি
তুলা রাশির (Libra) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে। আপনার যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে। যারা সরকারি চাকরি করছেন চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, স্ত্রী খুশি হওয়ায় দাম্পত্য জীবনেও আপনি সুখী হতে পারবেন।

সিংহ রাশি
সিংহ রাশির (Leo) ব্যক্তিদের খুব লাভ হবে। এসময় আপনার আপনি সকল কাজেই লাভ করতে পারবেন। স্বামী, স্ত্রীর মধ্যে সম্পর্ক আরোও ভালো হবে।এই সময় আপনি যেখানে বিনিয়োগ করবেন সেখান থেকেই অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। লটারি কাটতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জীবনে সাফল্যের সময় শুরু হবে। সকল ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications