চাকরি–অর্থের সমস্যার সমাধান হচ্ছে না? রাশি অনুযায়ী পালন করুন এই নিয়মগুলি
জ্যোতিষ টিপস চাকরির জন্য
ভালো কেরিয়ার আর হাতে যদি অর্থ না থাকে তবে পুরো জীবন বরবাদ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তার ওপর করোনা মহামারি অনেকের জীবন ও কেরিয়ারেই বহু সমস্যার সৃষ্টি করেছে, যার ফলে মানুষের সঞ্চিত অর্থ শেষ হওয়ার মুখে। অনেকে আবার বেকার হয়ে গিয়েছে। এরকম মুশকিল সময়ের থেকে নিস্তার পাওয়ার জন্য জ্যোতিষে কিছু উপায় বলা হয়েছে। যদি আপনি আপনার রাশি অনুযায়ী এই উপায়গুলি করেন তবে আপনার গ্রহ আরও মজবুত হবে আর কিছুদিনের মধ্যে আপনার ভাগ্য খুলে যাবে।

মেষ রাশি
এই রাশি জাতক বা জাতিকারা ভালো কেরিয়াল ও অর্থ পাওয়ার জন্য ২৭দিন পর্যন্ত গণেশ দেবতাকে দূর্বা দিয়ে পুজো করুন।

বৃষ রাশি
এই রাশির লোকেদের যদি চাকরি পাওয়ার জন্য সংঘর্ষ করতে হচ্ছে তাহলে তাঁরা ভগবান শিবকে ২৭ দিন পর্যন্ত ইতর বা কোনও সুগন্ধি অর্পন করুক।

মিথুন রাশি
এই রাশির জাতক বা জাতিকারা একমাস ধরে হনুমান চল্লিসা পাঠ করুক। তবেই তাঁদের জীবনে সাফল্য মিলবে।

কর্কট রাশি
এই রাশির জাতক ৪০ দিন পর্যন্ত রোজ সন্ধ্যাবেলায় বটগাছের নাচে তেলের প্রদীপ জ্বালালে তাঁদের সমস্যার সমাধান হবে।

সিংহ রাশি
সিংহ রাশির লোকেরা রোজ শিবলিঙ্গে জল দিয়ে পুজো করবে।

কন্যা রাশি
এই রাশির লোকেরা ২৭ দিন পর্যন্ত রোজ সকালে সূর্যদেবের সামনে গায়ত্রী মন্ত্রের জপ করবে। সূর্য দেবতাকে জল দিলেও তা লাভজনক হবে তাঁদের জন্য।

তুলা রাশি
এই রাশির লোকেরা যদি ২৭ দিন পর্যন্ত কলা দান করেন তবে তাঁরা মনের মতো চাকরি পাবেন।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক বা জাতিকারা দেবী মায়ের মন্দিরে ৯ দিন পর্যন্ত সন্ধ্যাবেলায় সাদা রঙের ফুল দিয়ে পুজো করলে তাঁদের সমস্যার সমাধান হবে।

ধনু রাশি
এই রাশির লোকেরা ২৭ দিন পর্যন্ত রোজ সকালে হনুমান চল্লিসার পাঠ করুক।

মকর রাশি
এই রাশির লোকেরা ভগবান গণেশকে ২৭ দিন পর্যন্ত বেসন বা বোঁদের লাড্ডু দিয়ে ভোগ দিক এবং সেই প্রসাদ খাওয়ার কিছুদিনের মধ্যেই আপনি পার্থক্য বুঝতে পারবেন।

কুম্ভ রাশি
এই রাশির লোকেরা ২৭ দিন পর্যন্ত শিবলিঙ্গে চন্দন ও জল দিয়ে পুজো করুক।

মীন রাশি
এই রাশির জাতকদের ৯ দিন পর্যন্ত বটগাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে তখুব ভালো ফল দেবে।












Click it and Unblock the Notifications