স্বপ্নে গয়না দেখা কিসের ইঙ্গিত দিচ্ছে?‌ এই ধরনের স্বপ্ন শুভ নাকি অশুভ জানুন

আমরা অনেক ধরনের স্বপ্ন দেখি। আর এর মধ্যে কিছু স্বপ্ন আমাদের অনেক ধরনের আভাস দিয়ে যায়। এই স্বপ্নগুলির মধ্যে কিছু স্বপ্ন শুভ হয় আবার কিছু স্বপ্ন অশুভ হয়। জেনে রাখুন, স্বপ্ন শাস্ত্র অনুসারে প্রত্যেক স্বপ্নের আলাদা আলাদা অর্থ হয়ে থাকে। আবার বাস্তব জীবনে এই স্বপ্নের অর্থ ভিন্ন হয়। আজকে জানাতে চলেছি যদি আপনি স্বপ্নে গয়না দেখেন অথবা গয়না চুরি হয়ে যাচ্ছে এমন স্বপ্ন দেখেন তার বাস্তব জীবনে অর্থ কী জেনে নিন।

গয়নার স্বপ্ন ও গয়না চুরির স্বপ্ন

গয়নার স্বপ্ন ও গয়না চুরির স্বপ্ন

স্বপ্ন শাস্ত্র মতে স্বপ্নে সোনা-রূপো দেখা শুভ সঙ্কেত বলে মেনে নেওয়া হয়। এর অর্থ আপনার অর্থলাভ হতে পারে অথবা কোনও সুখবর পাওয়া যেতে পারে। কিন্তু এই গয়নার স্বপ্ন আপনি কীভাবে দেখেছেন তার ওপর নির্ভর করবে এটা ভালো নাকি খারাপ।

স্বপ্নে কাউকে গয়না উপহার দেওয়া

স্বপ্নে কাউকে গয়না উপহার দেওয়া

সামুদ্রিক শাস্ত্র অনুসারে, স্বপ্নে কাউকে গয়না উপহার দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। এর অর্থ আপনার যে কোনও উৎস থেকে অর্থ প্রাপ্তি হতে পারে। কোনও শুভ সংবাদ পেতে পারেন। এর পাশাপাশি যে কাজ আপনার আটকে রয়েছে সেটা সম্পূর্ণ হতে পারে। এর সঙ্গে এই স্বপ্ন আপনাকে এটাও আভাস দিচ্ছে যে আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরতে চলেছে।

গয়না চুরি হওয়ার স্বপ্ন

গয়না চুরি হওয়ার স্বপ্ন

স্বপ্নে গয়না চুরি হতে দেখার অর্থ কোনও অশুভ কিছু হতে চলেছে। এর অর্থ আপনার অর্থের লোকসান হতে চলেছে। কোনও খারাপ খবর পেতে পারেন। ব্যবসায় লোকসান হতে পারে। কোনও বিনিয়োগ থেকে লোকসান হতে পারে। আপনার অর্থ কেউ নিয়ে নিতে পারে। তাই ঋণ দেওয়া থেকে সাবধানে থাকুন।

স্বপ্নে গয়না কেনা

স্বপ্নে গয়না কেনা

স্বপ্ন শাস্ত্র অনুসারে স্বপ্নে গয়না কেনা দেখা শুভ বলে মনে করা হয়। এর বাস্তব জীবনে অর্থ হল আপনি কোনও বাহন বা সম্পত্তি কিনতে পারেন। খুব শীঘ্রই আপনার কোনও ইচ্ছা পূরণ হতে পারে বা কোনও শুভ খবর পাওয়া যেতে পারে। আটকে থাকা অর্থ পাওয়া যেতে পারে। আপনার সমস্যা দূর হতে পারে। এর সঙ্গে আপনার শত্রু নাশ হবে। এর পাশাপাশি ভবিষ্যতে আপনি আরও ভালো কাজ করতে সফল হবেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+