ননীগোপালের পুজো কবে, জানুন জন্মাষ্টমীর শুভ সময়, ভোগ হিসাবে কী নিবেদন করবেন

হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। তার মধ্যে একটি হল জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমীতে সকলেই শ্রীকৃষ্ণ বা গোপালের পুজো করে থাকেন। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান ও বিষ্ণুর অষ্টম অবতারই হলেন কৃষ্ণ।

ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিনী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই এই দিনটিতেই পালিত হয় জন্মাষ্টমী। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, শ্রীকৃষ্ণ জয়ন্তী নামেও পরিচিত। এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।

janmashtami

  • কবে পরেছে জন্মাষ্টমী

চলতি বছর ২৬ অগাস্ট, সোমবার পরেছে জন্মাষ্টমী। এই দিনই শ্রীকৃষ্ণের আরাধনায় মাতবেন সকল ভক্তরা। বৃন্দাবন থেকে মথুরা, মায়াপুরে সেদিন লাখো লাখো ভক্ত ভিড় করবেন। তাছাড়াও অনেকেই বাড়িতে গোপালের পুজোর আয়োজন করবেন।

  • শুভ সময়

২৬ অগাস্ট জন্মাষ্টমীর শুভ তিথি শুরু হচ্ছে দুপুর ৩ টা ৩৯ মিনিট থেকে। যা শেষ হবে ২৭ অগাস্ট ২ টো ১৯ মিনিটে। তিথি অনুযায়ী পুজো করলে দেবতার বিশেষ কৃপা পাওয়া যায়। এমনকি জীবনে সুখ-সমৃদ্ধিও লেগে থাকে।

  • কী কী ভোগ নিবেদন করবেন

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই দিন যদি আপনি শ্রীকৃষ্ণকে তার মনের মতন ভোগ নিবেদন করেন, তাহলে কিন্তু আপনাকে জীবনে কখনও কোনও অসুবিধায় পরতে হবে না। সেই সঙ্গে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাও পাবেন আপনি।

  • ৫৬ ভোগ দেওয়ার রীতি রয়েছে

জন্মাষ্টমীতে ৫৬ ভোগ কৃষ্ণকে নিবেদন করা হয়। তার ভেতরে থাকে বাসন্তী পোলাও, মিষ্টি, লুচি, মাখন, নারকেল নাড়ু, তালের বড়া, ক্ষীর, মালপোয়া, দুধ, দই –সহ নানান খাবার। যা কৃষ্ণের খুব প্রিয় খাবার।

  • মাখন ও মিছরি

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে অবশ্যই মাখন আর মিছরি দেবেন। এটি খেতে কিন্তু সে ভীষণ ভালোবাসেন। মাখন, মিছরি কিন্তু অবশ্যই তার মুখে লাগিয়ে দেবেন। দেখবেন তার মুখের হাসিতে আপনার পরিবারের সদস্যরাও কিন্তু খুব খুশিতে থাকতে পারবেন।

  • নাড়ু

কৃষ্ণ বা গোপাল নাড়ু খেতে ভীষণ ভালোবাসেন। তাই কৃষ্ণকে কিন্তু নাড়ুগোপাল বলেও ডাকা হয়। তাই তার জন্মদিনে তাকে অবশ্যই ভোগ হিসেবে নিবেদন করুন নারকেলের নাড়ু। যা পেলে তার মুখে লেগে থাকে হাসি।

  • তালের বড়া

নাড়ুগোপালের খুবই প্রিয় তালের বড়া। তাই তালের বড়া ছাড়া জন্মাষ্টমীর কথা ভাবাই যায় না। তাই দেবতাকে যখন ভোগ নিবেদন করবেন, অবশ্যই তাতে কিন্তু তালের বড়া রাখবেন। মিষ্টি তালের বড়া পেলে কৃষ্ণ খুব খুশি হবে।

  • মোহন ভোগ

মোহন ভোগ খেতে বড়ই ভালোবাসে কৃষ্ণ। তাই তাকে ঘিয়ে ভাজা সুজির হালুয়া সঙ্গে মোহন ভোগ, লুচি অবশ্যই দেবেন। সঙ্গে মালপোয়াও দিতে একদমই ভুলবেন না। এগুলি শ্রীকৃষ্ণের খুব প্রিয় খাবার। এই ভোগগুলি কৃষ্ণকে নিবেদন করলে তিনি ভীষণ খুশি হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+