জন্মাষ্টমীর আগেই কি আপনি বাড়িতে কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করবেন, তাহলে মানুন এই নিয়মগুলি
হিন্দুধর্ম ও জ্যোতিষশাস্ত্রে, জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে জন্মাষ্টমী পালন করে থাকেন কৃষ্ণের ভক্তরা। চলতি বছরে কিন্তু এই দিনটি পালনের জন্য অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। অগাস্ট মাসের ২৬ তারিখ পালিত হবে জন্মাষ্টমী। যাদের বাড়িতে এখনও কৃষ্ণ ঠাকুর বা গোপাল নেই।
তারা কিন্তু অবশ্যই কৃষ্ণের মূর্তি জন্মাষ্টমীতে প্রতিষ্ঠা করতে পারেন বাড়িতে। এতে জীবনের সমস্ত সমস্যা থেকে বের হতে পারবেন আপনি। আর এই কৃষ্ণমূর্তি প্রতিষ্ঠা করার আগেই কিন্তু আপনাকে নিয়মগুলি মানতে হবে। তবেই কিন্তু ভগবান আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে, নেতিবাচক শক্তি থেকে বিদায় নেবে বাড়ি থেকে। জানুন কী কী মানবেন।

- কোন দিক করে কৃষ্ণের মূর্তি রাখবেন
বাড়িতে কখনোই দক্ষিণ দিকে কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করবেন না। উত্তর-পূর্ব দিকে কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। পূর্ব পশ্চিম দিকে মুখ করে রাখবেন ভগবানের মূর্তি। তবে কখনোই বাথরুমের সামনে বা বাথরুমের পাশে ভগবানের মূর্তি প্রতিষ্ঠা করা উচিত নয়।
- প্রদীপ ধরিয়ে রাখবেন
কৃষ্ণের মূর্তি এমন জায়গায় রাখবেন, দেখবেন সেখানে যেন আলো ঠিকঠাকভাবে পৌঁছায়। কৃষ্ণের মূর্তির পাশে যেন জানালা থাকে। অবশ্যই সেখানে একটা প্রদীপ সবসময় ধরিয়ে রাখার চেষ্টা করবেন। এতে আপনার ধন, সম্পত্তিও কিন্তু হু হু করে বাড়তে থাকে।
- নিয়ম, আচার মেনে পুজো করুন
অনেকেই জন্মাষ্টমীর মতো শুভদিনে বাড়িতে গোপাল বা কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করবেন, তারা কিন্তু অবশ্যই সঠিক নিয়ম মেনে পালন করবেন। যেমন অবশ্যই শুভ সময় কিন্তু মূর্তি স্থাপন করবেন। শ্রীকৃষ্ণের মূর্তি তিনি এই বিশেষ দিনে বাড়িতে প্রতিষ্ঠা করলে জীবনে সাফল্য লেগেই থাকবে আপনার।
- মালা পরান
ঠাকুরের যে মূর্তি প্রতিষ্ঠা করবেন, সে সময় অবশ্যই কৃষ্ণকে ফুল, চন্দন, মালা পরিয়ে পুজো করবেন ও পুরোহিতকে দিয়ে পুজো করাবেন। আচার, নিয়ম মেনে গোপালকে প্রতিষ্ঠা করুন। এতে আপনার জীবনে থাকা সমস্ত বাধা দূর হয়ে যাবে।
- গোপালকে দিন এই খাবারগুলি
জন্মাষ্টমীতে কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠার পর অবশ্যই ফুল, মালা তাঁকে পরাবেন। পারলে কৃষ্ণের প্রিয় খাবার মাখন, মিছরি ইত্যাদি তাঁকে খেতে দেওয়ার চেষ্টা করুন। এতে কিন্তু কৃষ্ণ খুবই খুশি হন। তিনি কিন্তু ইতিবাচক তিনি আপনার বাড়িতেই বিরাজ করবেন। আপনার পরিবারের সুখ, শান্তি বিরাজ করবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications