Janmashtami 2023: জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের কোন কোন রূপের পূজা করলে জীবনে সাফল্য আসে
প্রতিবছর শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মদিনের দিন কৃষ্ণভক্তরা পালন করেন জন্মাষ্টমী। এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে চান সকলে, তাঁর কৃপা যে ব্যক্তির উপর থাকে, তিনি সকল কাজে এগিয়ে যেতে পারেন। যদি জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের মূর্তি আপনি বাড়িতে আনেন তাহলে পাবেন অনেক দেবতার অনেক কৃপা, আর্থিক দিকে উন্নতি হবে আপনার। জীবনে সফলতা অর্জন করতে পারবেন।
সেপ্টেম্বর মাসের ৬ এবং ৭ তারিখ পালিত হবে জন্মাষ্টমী উৎসব। ভাদ্রপদ অষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণর রোহিণী নক্ষত্রে আবির্ভূত হন , তাই এই দিনটিতেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের বিভিন্ন পুজো হয়। এদিন শ্রীকৃষ্ণকে গোপাল রূপে পূজা করা হয়, কোথাও বা লাড্ডু গোপাল রূপে পুজো করা হয়। এই পুজো করার গুরুত্ব কি জানেন?

গরুর মূর্তি বাড়িতে আনুন
যদি আপনি আর্থিক সংকট কাটাতে চান তাহলে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ ও কামধেনু গরুর মূর্তি বাড়িতে আনুন। তারপর তার পুজো করুন। এতে আপনার আর্থিক সংকট কেটে যাবে, জীবনে আসবে সাফল্যও।
ভগবত গীতা
যদি জীবনে আপনি সফলতা আনতে আনতে চান এবং অনেক বড় হতে চান তাহলে শ্রীকৃষ্ণের ভগবত গীতা জন্মাষ্টমীর দিন পূজা করুন। এতে আপনার জীবনে সাফল্য আসবেই। যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে আপনার।
লাড্ডু গোপাল
এই বিশেষ দিনে আপনি লাড্ডু গোপালের পুজো করতে পারেন। যারা নিঃসন্তান যাদের সন্তান হওয়াতে সমস্যা রয়েছে, তারা জন্মাষ্টমী দিন বাড়িতে লাড্ডু গোপালের পূজা করতে পারেন। লাড্ডু গোপালের পুজো করলে আপনার কোলে সন্তান আসবে।
গিরিরাজ
যদি আপনি কৃষ্ণকে গিরিরাজ রূপে পূজা করলে আপনার জীবনে যে অসুবিধা রয়েছে সেই সব অসুবিধা দূর হবে। কোনও অসুবিধা, কোনও বাধার মুখে পড়তে হবে না আপনাকে।
দ্বারকা রূপ
জন্মাষ্টমীতে আপনি যদি কৃষ্ণকে দ্বারকারূপে পুজো করেন, তাহলে কর্মজীবনে অনেক উন্নতি করতে পারবেন। বিবাহিত জীবনে সুখী হবেন। শ্রী কৃষ্ণের মূর্তি বাড়িতে এদিন নিয়ে আনলে আপনার সকল কাজে উন্নতি হবে। জীবনে অনেক সাফল্য আসবে আপনার।
মৃদঙ্গ রূপ
কৃষ্ণকে মৃদঙ্গ রূপে যদি আপনি পূজা করেন বা কালিয়া নাগের উপর মৃদঙ্গ অর্থাৎ কৃষ্ণকে নাচের ভঙ্গিতে যদি আপনি পুজো করেন বা সেই ছবি এই জন্মাষ্টমী দিন বাড়িতে আনেন তাহলে আপনি যে কোনও প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারবেন।
গোবিন্দ
যদি আপনি প্রেমের সমস্যায় ভোগেন তাহলে আপনি জন্মাষ্টমী দিন শ্রীকৃষ্ণ গোবিন্দ রূপে পূজা করতে পারেন, তার মূর্তি বাড়িতে আনেন, এতে আপনার জীবনে সাফল্য আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications