Janmashtami 2023: দেশের কোন কোন কৃষ্ণ মন্দিরে আড়ম্বরের সঙ্গে পালিত হয় জন্মাষ্টমী?

ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী রোহিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিন শ্রীকৃষ্ণের পূজা করা হয়। জন্মাষ্টমীর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন শ্রীকৃষ্ণ ভক্তরা।

সেপ্টেম্বর মাসের ৬ তারিখ সকাল ৯ টা ২০ থেকে শুরু হবে শুভ সময়, যা চলবে ৭ সেপ্টেম্বর। বুধবার উপোস করে পুজো করতে পারেন আপনিও। এমন অনেক মন্দির রয়েছে যেখানে খুব আড়ম্বরের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। দেখুন, সেই মন্দিরগুলি কোথায় কোথায় রয়েছে, দেখুন।

Janmashtami 2023

প্রেম মন্দির

বৃন্দাবনের প্রেম মন্দির সারা বিশ্বের একটি বিখ্যাত মন্দির। এর সৌন্দর্য দেখার মতো, জন্মাষ্টমীতে এখানে অনেক আড়ম্বরের সঙ্গে পুজো করা হয়। প্রেম মন্দির আয়তনে খুব বড়। এই বিশেষ দিনে রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে এই মন্দির। যার জন্য এর সৌন্দর্য আরোও সুন্দর হয়ে যায়। এই বিশেষ দিনে এখানে ভক্তদের ভিড় উপচে পড়ে।

বৃন্দাবনের ইসকন মন্দির

বৃন্দাবনের ইসকন মন্দিরের নাম সকলেই শুনেছেন, তার জাঁকজমক থেকে সৌন্দর্য কারোরই বিশ্বজুড়ে কারোরই অজানা নেই। এখানে অনেক বিদেশিরাও এই জন্মাষ্টমীতে আসেন। এখানে রাধাকৃষ্ণের খুব সুন্দর মন্দির রয়েছে। যা দেখে মুগ্ধ হবেন আপনিও। জন্মাষ্টমী তিথিতে এখানে খুব বড় করে পূজোর আয়োজন করেন কৃষ্ণ ভক্তরা।

Janmashtami 2023

মথুরা কৃষ্ণ জন্মভূমি মন্দির

ভগবান কৃষ্ণের জন্মস্থান উত্তরপ্রদেশের মথুরা জেলায়। মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের একট সুন্দর মন্দির রয়েছে। কৃষ্ণের জন্মভূমি নামেই পরিচিত। শ্রীকৃষ্ণ যে স্থানের জন্মেছিলেন সেই স্থানেই অবস্থিত, দূর দূর থেকে ভক্তরা এখানে আসেন দেবতার পূজো দেখার জন্য।

দ্বারকাধীশ মন্দির

ভগবত পুরাণে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে গুজরাতের সমুদ্র উপকূলে অবস্থিত। কুশলী স্থলির নগরীতে এসেছিলেন যেখানে তিনি, দ্বারকা নামে একটি সুন্দর নগর প্রতিষ্ঠা করেছিলেন, এই জায়গায় সাগরে নিমজ্জিত যাকে, এই জায়গাটিতে পর্যটকদের অনেক ভিড় হয়। এটি গুজরাতের প্রধান মন্দির গুলির মধ্যে একটি। এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণের মূর্তিকে খুব সুন্দর ভাবে ফুলে সজ্জিত করা হয়, যা দেখলে অবাক হবেন আপনিও। তাই জন্মাষ্টমীতে আপনিও এই মন্দিরগুলিতে ঘুরে আসতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+