Janmashtami 2023: শ্রী কৃষ্ণকে খুশি করতে জন্মাষ্টমীর দিন এই জিনিসগুলি বাড়িতে আনুন

হিন্দুধর্মে জন্মাষ্টমীর এক বিশেষ গুরুত্ব রয়েছে, এই দিন শ্রী কৃষ্ণের বিশেষ পুজোর আয়োজন করা হয়। বলা হয়, যে ব্যক্তি এই দিন শ্রীকৃষ্ণের পুজো করেন, তার জীবনে সাফল্য লেগেই থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তার ওপর কৃপা করে থাকেন।

প্রতিবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। কারণ এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন, তাই এই তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। চলতি বছর ৭ সেপ্টেম্বর আড়ম্বরের সঙ্গে পালিত হবে জন্মাষ্টমী।

Janmashtami 2023

কী কী নিবেদন করবেন

যে ব্যক্তি উপোস করে শ্রীকৃষ্ণের পূজা করেন, তার সন্তানরা সব সময়েই সুখে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ সকলের দুঃখ বিনাশ করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনি জন্মাষ্টমী দিনে এই জিনিসগুলো দেন তাহলে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। আর থেকে খুব উন্নতি করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের এগুলি খুব প্রিয় জিনিস দেখুন, কোন কোন জিনিস শ্রীকৃষ্ণকে আপনি নিবেদন করবেন।

লাড্ডু

শ্রীকৃষ্ণের খুব প্রিয় লাড্ডু। এই লাড্ডু যদি আপনি জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির সামনে দেন তাহলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে, দূরত্ব ঘুচে যাবে। আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয়, আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন আপনি।

কামধেনু

বলা হয়, শ্রীকৃষ্ণ কামধেনু গরুকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনার ব্যবসা ও কর্মজীবনে উন্নতি করতে পারবেন। কথিত আছে, কামধেনু গরুর মূর্তি ঘরে রাখলে ঘরে সুখ-সমৃদ্ধি বিরাজ করে। তাই আপনি জন্মাষ্টমীর দিন কামধেনু গরুর মূর্তি ঘরে নিয়ে আসেন, তাহলে আপনার জীবনের সাফল্য আসবে, ঘরে সুখ শান্তি বিরাজ করবে।

ময়ূরের পালক

যদি আপনি ঘরে আর্থিক দিকে উন্নতি রাখতে চান এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চান তাহলে ময়ূরের পালক ঘরে রাখুন। জন্মাষ্টমীতে যে ব্যক্তি ঘরে ময়ূরের পালক রাখেন, তার ঘরে আর্থিক দিকে খুব উন্নতি হয়। শুধু তাই নয়, তার জীবনে সাফল্য লেগে থাকে এবং তার সন্তানরা সর্বদাই সুখে বাস করেন।

Janmashtami 2023

বাঁশি

শ্রীকৃষ্ণের খুব প্রিয় হল বাঁশি। জন্মাষ্টমীতে বাঁশি বাড়িতে আনলে আপনার যে বাস্তু দোষ রয়েছে তা দূর হবে। শুধু তাই নয়, আপনার কপাল খুলে যাবে। সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন।

বীণা

জ্যোতিষশাস্ত্রে জন্মাষ্টমী দিন বাড়িতে বীণা আনলে মা সরস্বতী খুব খুশি হন। কারণ এটি দেবীর প্রিয় যন্ত্র। তাই সেই সঙ্গে শ্রীকৃষ্ণের খুব প্রিয়। তাই আপনি যদি বীণা আনেন, তাহলে আপনার ছেলে মেয়ের পড়াশোনায় মন আরও বাড়বে। তারা খুব ভালো চাকরি পাবেন।

মধু

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, জন্মাষ্টমীর দিন যদি আপনি শ্রীকৃষ্ণকে মধু নিবেদন করেন তা অত্যন্ত শুভ। ভগবান শ্রীকৃষ্ণকে মধু নিবেদন করলে ঘরে অর্থ ও শস্যের ভান্ডার সর্বদাই পূর্ণ থাকে এবং জীবনে থাকে সাফল্য লেগে থাকে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+